Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 10 : দিল্লির বিরুদ্ধে জিতে প্লে অফ নিশ্চিত করার লড়াইয়ে নামছে পুনে

কলকাতা, পুনে, হায়দ্রাবাদ ও পাঞ্জাব- চারটি দলের কোনও তিনটি দলই প্লে অফ খেলবে। ফলে এদিন দিল্লির বিরুদ্ধে জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলতে চাইছে স্টিভ স্মিথের পুনে।

প্রথমে কলকাতা নাইট রাইডার্স ও পরে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ রানে হারিয়ে দিয়ে প্লে অফের লড়াইয়ে টানটান উত্তেজনা এনে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ফলে মুম্বই বাদে আর কোনও দলই আপাতত প্লে অফে উঠেছে এমনটা বলা যাবে না।

কলকাতা, পুনে, হায়দ্রাবাদ ও পাঞ্জাব- চারটি দলের কোনও তিনটি দলই প্লে অফ খেলবে। ফলে এদিন দিল্লির বিরুদ্ধে জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলতে চাইছে স্টিভ স্মিথের পুনে। তাদের মোট ২টি খেলা বাকী রয়েছে। তবে শেষ ম্যাচের জন্য ফেলে না রেখে তার আগেই প্লে অফে চলে যেতে চাইছে পুনে।

IPL 10 : দিল্লির বিরুদ্ধে লড়াইয়ে নামছে পুনে

কলকাতা ও পুনে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এদিন পুনে জিতলে দ্বিতীয় দল হিসাবে প্লে অফে চলে যাবে। সেক্ষেত্রে কলকাতাকেও শেষ ম্যাচে মুম্বইয়ের সঙ্গে জিততেই হবে। আর তা না হলে পাঞ্জাব সব ম্যাচ জিতে রান রেটে এগিয়ে থাকলে প্লে অফে চলে যেতে পারে। কলকাতাকে ছিটকে দিতে হবে সেক্ষেত্রে হায়দ্রাবাদকেও অবশ্য শেষ ম্যাচ জিততে হবে।

পুনে ১২ ম্যাচে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এদিকে প্লে অফ থেকে ছিটকে যাওয়া দিল্লি ১২ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আগের ম্যাচে শ্রেয়স আইয়ারের ৯৫ রানের সুবাদে গুজরাতের বিরুদ্ধে বড় রান তাড়া করে জিতেছে। এই অবস্থায় পুনেকে হারিয়ে দিল্লি আইপিএলের প্লে অফে ওঠার লড়াই আরও কিছুটা জমিয়ে দিতে পারে কিনা সেটাই এখন দেখার।

রাইজিং পুনে সুপারজায়ান্টস

স্টিভ স্মিথ (অধিনায়ক), এমএস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, ফাফ ডু প্লেসি, উসমান খোয়াজা, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যান ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা

দিল্লি ডেয়ারডেভিলস

করুণ নায়ার (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, জাহির খান, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েট, স্যাম বিলিংস

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+