IPL 10 : মোহালির মহারণে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কেকেআর

মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের কাছে খুব সুক্ষ্ম হলেও সুযোগ রয়েছে সানরইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চতুর্থ দল হিসাবে প্লে অফে ওঠার।

মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের কাছে খুব সুক্ষ্ম হলেও সুযোগ রয়েছে সানরইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে চতুর্থ দল হিসাবে প্লে অফে ওঠার। তবে সেক্ষেত্রে আজকের ম্যাচ সহ বাকী তিনটি ম্যাচই পাঞ্জাবকে প্রথমে জিততে হবে। অন্যদিকে শেষ ম্যাচে হায়দ্রাবাদ হারলে পাঞ্জাবের কাছে সুযোগ তৈরি হবে।

তবে কলকাতা নাইট রাইডার্সের অবস্থা তেমন নয়। প্লে অফে গৌতম গম্ভীরের দল চলেই গিয়েছে। এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেকেআর। শেষ ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অসাধারণ জয় পেয়েছে কলকাতা। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে ভরপুর আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে গম্ভীরের দল।

IPL 10 : মোহালির মহারণে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কেকেআর

পাঞ্জাব তাদের শেষ ম্যাচে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে হেরে গিয়েছে। প্রথমে ব্যাট কের হাশিম আমলার অনবদ্য শতরানের সুবাদে ২০ ওভারে ১৮৯ রান তোলে পাঞ্জাব। তবে সুরেশ রায়নার দল ২ বল বাকী থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায়।

কলকাতার ওপেনিং ব্যাটসম্যানরা প্রায় প্রতিটি ম্যাচেই ভালো পারফর্ম করছেন। সুনীল নারিন অনেক বড় স্কোর করতে না পারলেও বিস্ফোরক শুরু করছেন। ক্রিস লিনও চোট সারিয়ে ফিরে এসেছেন। সেইসঙ্গে কলকাতার হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন গম্ভীর ও উথাপ্পা। তবে এদের ব্যাট একদিন না চললেই সমস্যায় পড়ছে কেকেআর। মিডল অর্ডার সেভাবে ক্লিক করছে না। প্লে অফে ভালো কিছু করতে গেলে কিন্তু সঠিক সময়ে লোয়ার মিডল অর্ডারে জ্বলে উঠতে হবে ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদবদের।

কলকাতার বোলিং প্রথম থেকেই অনবদ্য। উমেশ যাদব, নাথন কুল্টার নাইল, সুনীল নারিন, কুলদীপ যাদবরা প্রায় প্রতি ম্যাচে পারফর্ম করছেন। ফিল্ডিংয়ের খামতি কিছুটা ঢেকে ফেলতে পারলে কলকাতাকে প্লে অফেও দুরন্ত ছন্দে পাওয়া যাবে। এদিকে পাঞ্জাব মূলত ব্যাটিং নির্ভর দল। আমলা, মিলার, ম্যাক্সওয়েল, মার্শরা জ্বলে উঠলে বড় স্কোর করে দেবেন। ফলে এদিন কলকাতার বোলিং বনাম পাঞ্জাবের ব্যাটিংয়ে যে জিতবে, ম্যাচ পকেটে পুরবে তাঁরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+