ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে যাওয়ার মুখে শুভমান গিল, চিন্তায় কেকেআরও

চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ থেকেই ছিটকে যেতে চলেছেন শুভমান গিল। বিসিসিআই সূত্রে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। কীভাবে চোট লেগেছে তা এখনও জানা না গেলেও টেস্ট সিরিজের আগে গিলের অপারেশন হতে পারে বলেও খবর। গিল ছিটকে গেলে তাঁর পরিবর্তে দলে আসতে পারেন অভিমন্যু ঈশ্বরন। যদিও প্রথম একাদশে ময়াঙ্ক আগরওয়ালের খেলার সম্ভাবনাই বেশি।

সাউদাম্পটনের ফাইনালে

সাউদাম্পটনের ফাইনালে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনের ফাইনালে নামার আগে প্রস্তুতি ম্যাচে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। ফাইনালের প্রথম একাদশে তাঁকেই রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বড় রান না পেলেও গিল ২৪.৩ ওভার অবধি ক্রিজে ছিলেন। তিনটি চারের সাহায্যে ৬৪ বলে ২৮ রান করে নিল ওয়াগনারের বলে কট বিহাইন্ড হন। ফিল্ডিংয়ের সময় ঝাঁপিয়ে পড়ে তিনি যেভাবে রস টেলরের ড্রাইভ তালুবন্দি করেছিলেন তা অন্যতম সেরা ক্যাচের মধ্যেও পড়ে। তবে দ্বিতীয় ইনিংসে গিল ব্যর্থ হন। ৩৩ বলে ৮ রান করে টিম সাউদির বলে লেগ বিফোর হন। অস্ট্রেলিয়া সফরে অভিষেকের পর দারুণ ছন্দে ছিলেন গিল। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হাফ সেঞ্চুরি করলেও তারপর বড় রান পাননি। শেষ সাতটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ০, ১৪, ১১, অপরাজিত ১৫, ০, ২৮ এবং ৮।

চোট নিয়ে ধোঁয়াশা

চোট নিয়ে ধোঁয়াশা

ভারতীয় দলের তরফে সরকারিভাবে গিলের চোটের ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ডকর্তার দাবি, গিলের চোট গুরুতর। টেস্ট সিরিজ শুরু হতে এক মাসের বেশি দেরি থাকলেও গিল সিরিজ থেকেই ছিটকে যাওয়ার মুখে। সূত্রের খবর, তাঁর কাফ মাসলে চোট রয়েছে কিংবা হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়েছে। এ জন্য অস্ত্রোপচারও করানো হতে পারে দ্রুত। এই চোট থেকে সেরে উঠতেও বেশ খানিকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। আপাতত তিনি ইংল্যান্ডে ফিজিও নীতিন প্যাটেল ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে রয়েছেন।

শুভমানের বিকল্প

শুভমানের বিকল্প

ভারতীয় দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন। গিল ছিটকে গেলে অভিমন্যু ভারতীয় দলে আসবেন। গিলকে ফাইনালে খেলানোয় বাদ যে ৫ ক্রিকেটার বাদ পড়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। সুনীল গাভাসকর পরামর্শ দিয়েছিলেন, রোহিত শর্মা যেখানে প্রথম একাদশে নিশ্চিত তাই প্রস্তুতি ম্যাচে গিল ও ময়াঙ্ককে খেলিয়ে যাঁকে ভালো মনে হবে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলানো হোক। ফলে রাহুলকে যদি পূজারার জায়গায় তিনে খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট তাহলে রোহিতের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে ময়াঙ্কই।

চিন্তায় কেকেআর

চিন্তায় কেকেআর

গিলের চোট নিয়ে উদ্বেগ বাড়ছে কলকাতা নাইট রাইডার্সেরও। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শেষ হলেই আইপিএল। গিল ফিট না হলে বিকল্প ভাবনা তৈরি রাখতে হবে নাইটদেরও। কেকেআরের ওপেনিং জুটি নিয়েও চিন্তা দূর হয়নি চলতি আইপিএলে। ফলে এমনিতেই ভালো মানের ওপেনার খুঁজছে কেকেআর। অধিনায়ক ইয়ন মর্গ্যান বাকি ম্যাচগুলিতে সম্ভবত খেলতে আসবেন না। ফলে ডেভন কনওয়েকে টার্গেট করছে নাইট শিবির। নিউজিল্যান্ডের হয়ে দারুণ ছন্দে রয়েছেন কনওয়ে। তাঁকে নিতে চাইছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। কিন্তু গিল আইপিএল থেকেও ছিটকে গেলে ওপেনিং সমস্যা মেটাতে কনওয়ের জন্য অল আউট ঝাঁপাতে পারে শাহরুখ খানের দল। গত নিলামে ৫০ লক্ষ টাকা বেস প্রাইসেও অবিক্রিত থেকে গিয়েছিলেন কনওয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+