IND-W vs SA-W: ঝুলনের রেকর্ড স্পর্শ স্নেহ রানার, প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে সহজ জয় ভারতীয় মহিলা দলের
একদিনের সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার টেস্টেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় পেল ভারতীয় মহিলা দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্টে ১০ উইকেটে জয় পেল ভারতীয় মহিলা দল।
প্রথম ইনিংসে ভারত রেকর্ড ৬০৩ রান তুলেছিলে। জবাবে প্রোটিয়া মহিলা ব্রিগেডের প্রথম ইনিংস সমাপ্ত হয় ২৬৬ রানে। প্রতিপক্ষ দলকে ফলোয়ান করানোর সিদ্ধান্ত নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তোলে প্রোটিয়ারা। এই টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৭ রান। কোনও উইকেট না হারিয়েই চতুর্থ দিনের বেলায় ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে ডি ক্লের্ক দ্বিতীয় ইনিংসে ৬১ রান করেন। যদিও আরও কোন ব্যাটারই সেভাবে রান পেলেন না। কিন্তু ফলোয়ান এড়াতে সক্ষম হয় তারা। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে ৩৭৩ রানে। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন দীপ্তি শর্মা, স্নেহ রানা, রাজেশ্বরী গাইকোয়াড। পুজা বস্ত্রকার, শেফালি ভার্মা, হরমনপ্রীত কৌর একটি করে উইকেট নেন।
৩৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুভা সতীশের ১৩ এবং শেফালি ভার্মার ২৪ রানে ভর করে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হন স্নেহ রানা। তিনটি একদিনের ম্যাচে জয়ের পর টেস্টেও জয় পেল ভারত।
- Sneh Rana becomes first Indian Women's Spinner to picked 10 wickets haul in Test Cricket History.
— Tanuj Singh (@ImTanujSingh) July 1, 2024
- Sneh Rana becomes 2nd Indian to picked 10 wickets haul in Women's Test Cricket History.
- SNEH RANA MADE HISTORY...!!!! ⭐ pic.twitter.com/E4S3QrCo0N
ভারতের ডান হাতি বোলার স্নেহ রানা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫.৩ ওভারে ৭৭ রান খরচ করে ৮টি উইকেট নিয়েছিলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪০ ওভারে ১১১ রান দিয়ে নেন ২টি উইকেট। ফলে দুই ইনিংস মিলিয়ে এক টেস্টে ১০ উইকেট নিয়ে ঝুলন গোস্বামীর রেকর্ড স্পর্শ করলেন স্নেহ রানা।ভারতীয় কিংবদন্তি ঝুলন গোস্বামী টনটনে ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছিলেন। এরপর এই তালিকায় রয়েছেন স্নেহ রানা। প্রথম স্পিনার হিসাবে এই কৃতিত্বের অধিকারী হলেন স্নেহ।












Click it and Unblock the Notifications