অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে
অস্ট্রেলিয়ায় আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েও দ্বিতীয় ম্যাচে হোম টিমের কাছে হার হজম করতে হল ভারতের মহিলা ক্রিকেট দলকে। লো-স্কোরিং ম্যাচে হরমনপ্রীত কৌরদের ৪ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।

ক্যানবেরার মানুকা ওভালের এই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক রাচেল হেইনস। বোলিং সহায়ক পিচে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হন ওমেন ইন ব্লু। ওপেনার শাফালি বর্মা ৫ রান করে সাজঘরে ফিরে যান। জেমিমাহ রডরিগেজ ১ রান করে আউট হন। পুরোপুরি ধসে যায় ভারতের মিডিল ও লোয়ার মিডিল অর্ডারও। ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন স্মৃতি মান্ধানা। ২৮ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচে ৪ ও ৩ উইকেট নেন যথাক্রমে এইসে পেরি ও টায়লা ভ্লায়েমিংক।
১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর গার্ডনারের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার ইনিংস বেশ কিছুটা এগিয়ে নিয়ে যান পেরি। ৪৯ রান করে আউট হন পেরি। ২২ রান করেন গার্ডনার। লোয়ার মিডিল অর্ডার ব্যর্থ হলেও ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যান অজিরা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে সর্বাধিক ২ উইকেট নেন রাজেশ্বরী গায়েকোয়াড়। ম্যাচের সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার অল-রাউন্ড পারফর্মার এইসে পেরি।












Click it and Unblock the Notifications