দলগত পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ভারতীয় মহিলারা

দলগত পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ভারতীয় মহিলারা

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন হরমনপ্রীত কৌররা। অস্ট্রেলিয়ায় আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা।

দলগত পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারাল ভারতীয় মহিলারা

মানুকা ওভালের ওই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতে ব্যাট করে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলেন ইংরেজরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৬৭ রান করেন হেথার নাইট। ২৭ বলে ৩৭ রান করেন তামসিন বিয়াওমন্ট। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ঋতু গায়েকোয়াড়, শিখা পান্ডে ও দীপ্তি শর্মা।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চালিয়ে খেলতে শুরু করেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ও শাফালি বর্মা। ১০ বলে ১৫ রান করে আউট হন স্মৃতি। ২৫ বলে ৩০ রান করেন শাফালি। ২০ বলে ২৬ রান করেন জেমিমাহ রডরিগেজ। ৩৪ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৯.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে ভারতের মহিলা ক্রিকেট দল।

ইংল্যান্ডের হযে ২ উইকেট নেন ক্যাথরিন ব্রান্ট। ১টি করে উইকেট নেন সোফিয়ে ইচলেস্টোন, নাতালি স্কিভার ও হেথার নাইট। ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরম্যান্স করা ইংল্যান্ডের হেথার নাইটকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+