ICC World Cup 2023: বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত, সংখ্যা বাড়ছে রিজার্ভ ক্রিকেটারের?
ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিশ্বকাপের। আইসিসির মেগা ইভেন্টের দিকে এখন নজর গোটা ক্রিকেট বিশ্বের। আয়োজক দেশ হিসাবে এবার বিশ্বকাপে অংশ গ্রহণ করতে চলেছে টিম ইন্ডিয়া। ফলে বিরাট-রোহিতদের নিয়ে আলাদা আর্কষণ রয়েছে। কিন্তু কাপ যুদ্ধের ভারতের সেনানী কারা হবে সেটা নিয়েই এখন চলছে জল্পনা কল্পনা।
বিশ্বকাপে খেলা ১০টি দেশকেই ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতেই হবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করে দিয়েছেয বাকি রয়েছে টিম ইন্ডিয়া। কবে রোহিত ব্রিগেডের নাম ঘোষণা করা হবে তার প্রতীক্ষার পালা চলছে। এরইমধ্যে পাওয়া গেল বড় আপডেট। খুব দ্রুতই বিশ্বকাপের দল ঘোষণা করতে চলেছে বিসিসি্আই।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমসূত্রের খবর, এশিয়া কাপে ভারত পাক ম্যাচের পরই বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। আগামী ৩ সেপ্টেম্বর আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করে দিতে পারে অজিত আগরকরের জাতীয় নির্বাচক কমিটি।
আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক দেশকে তাদের স্কোয়াড আইসিসির কাছে জমা দিতে হবে। তবে ডেডলাইন পূর্ণ হওয়ার দু'দিন আগে বিসিসিআই সেরা ১৫ জন ক্রিকেটারের নাম জানিয়ে দিতে চলেছে। তারমধ্যে ২ জন প্লেয়ারকে রিজার্ভে রাখা হতে পারে। ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা ও স্পিনার অলরাউন্ডার তিলক ভার্মাকে রিজার্ভে রাখতে পারে বিসিসিআই।
এশিয়া কাপের পর ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের দলে যাঁদের রাখা হবে, তাঁরাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবেন। এশিয়া কাপের জন্য ১৭ দলের দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে বিশ্বকাপে ১৫ জনের দল ঘোষণা করতে হবে। অতিরিক্ত ঝুঁকি না নিয়ে দুই রিজার্ভ ক্রিকেটারকেও দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

এখনও নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে এশিয়া কাপে কেএল রাহুলকে দেখে নেওয়ার পর, বিশ্বকাপের প্রাথমিক দলেও তাঁকে রেখে দেওয়া হবে। তবে কেএল রাহুল পুরো ফিট না হলেও, কেন তাঁকে এশিয়া কাপের দলে রাখা হল সেটা নিয়ে বিতর্ক তুঙ্গে। তবুও মিডল অর্ডারের অভিজ্ঞ ব্যাটারকে ফের একবার সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে বিশ্বকাপে ট্রফি আর হাতে তুলতে পারেননি কোনও ভারত অধিনায়ক। এবারও কিন্তু রোহিত শর্মার দলকে নিয়ে রয়েছে প্রত্যাশার পারদ। তারপর ঘরের মাঠে খেলা হয় বাড়তি সুবিধা পাবে রাহুল দ্রাবিড়ের দল। এখন থেকেই ২০১১ সালের স্মৃতি অনেকের মনে এখন থেকে উঁকি দিতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications