মহিলাকে হেনস্থা মামলায় ক্রিকেটার অমিত মিশ্র গ্রেফতার
বেঙ্গালুরু, ২৭ অক্টোবর : বেঙ্গালুরুর হোটেলে এক মহিলাকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হল ভারতের জাতীয় দলের ক্রিকেটার অমিত মিশ্রকে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, জামিনযোগ্য অপরাধ হওয়ায় সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে গিয়েছেন তিনি।
পুলিশের তরফে জানা গিয়েছে, এদিন সকালে ১০টা ৪৫ মিনিট থেকে টানা তিন ঘণ্টা অমিত মিশ্রকে জেরা করে বেঙ্গালুরু পুলিশ। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন অমিতের বয়ানও রেকর্ড করা হয়।

এর আগে গত মাসের ২৭ তারিখ বেঙ্গালুরুর একটি পুলিশ স্টেশনে অমিত মিশ্রর নামে হেনস্থার অভিযোগ দায়ের করেন এক মহিলা। গত সপ্তাহে অমিতকে ডেকে পাঠানো হয়। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ শেষ করে বেঙ্গালুরুতে এলে পুলিশ জেরার পর অমিতকে গ্রেফতার করে।
অভিযোগকারী মহিলা প্রথমে মামলা প্রত্যাহার করতে চাইলেও পরে তাতে না করে দেন। ফলে আপাতত আদালতে এই মামলা চলবে বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অমিতকে এরপরে জাতীয় দলে রাখা হবে কিনা সেইপ্রশ্নও উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications