হার্দিক পান্ডিয়ার দুরন্ত বোলিংয়ে তৃতীয় টেস্টে চালকের আসনে ভারত
তৃতীয় টেস্টে দারুণ পরিস্থিতিতে ভারত।
শেষ হল তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে ভারত। ভারতীয় বোলারদের দাপটে প্রবলভাবে এই টেস্ট জয়ের দাবিদার ভারত।

দিনের প্রথম ৪২ মিনিটের মধ্যেই ভারতের প্রথম ইনিংস ইংল্যান্ডের বোলাররা গুটিয়ে দিলেও, নিজেদের প্রথম ইনিংসে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।
মাত্র ৩৮.২ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। হার্দিক পান্ডিয়ার দাপুটে বোলিংয়েই শেষ হয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার।
মাত্র ছয় ওভার বল করে একটি মেডেন সহ ২৮ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন হার্দিক। হার্দিক ছাড়াও ভাল বল করেন ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরা। এই দুই পেসারই পান দু'টি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন মহম্মদ সামি।
অন্য দিকে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ভাল জায়গায় ভারত। দিনের শেষে ভারতের রান ৩১ ওভারে দুই উইকেটে ১২৪। ইংল্যান্ডের থেকে ২৯২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন শিখর ধবন। ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল। ক্রিজে ৩৩ রান করে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা এবং ৮ রান করে তাঁকে সঙ্গত দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications