U19 World Cup: বিশ্বকাপ শুরুর আগে দেশি বয়েজের গানে তুমুল নাচ ভারতীয় ক্রিকেটারদের, দেখুন ভিডিও
বছরের শুরুতেই বিশ্বকাপ। তবে সিনিয়রদের নয় যুব দলের। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। গত বারের চ্যাম্পিয়ন ভারত এ বারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার। টুর্নামেন্ট শুরুর আগে চাপে নেই গতবারের চ্যাম্পিয়নরা। বরং ফিড গুড মেজাজেই ভারতীয় যুব দলের সদস্যরা।
আগামী রবিবার দক্ষিণ আফ্রিকায় অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারতের যুবরা। প্রথম ম্যাচে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্রতিপক্ষ বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় শিবিরে দেখা গেল একেবারে অভিনব দৃশ্য। দক্ষিণ আফ্রিকায় বিন্দাস মুডে উদয় স্মরণ, আদর্শ সিং-রা। জনপ্রিয় হিন্দি গান দেশি বয়েজের শুরে তুমুল নাচ ভারতীয় যুব ক্রিকেটারদের।

আইসিসির এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। শুধু ভারত নয় অন্য দেশের ক্রিকেটাররাও তাঁদের দেশীয় গানে নাচেন। তবে বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য আবার পঞ্জাবী ভাংড়া গানে সঙ্গে নাচেন।
২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা।
প্রথম ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে প্রাক্তন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়। গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং আমেরিকা। ভারতের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। ২৫ জানুয়ারি ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে ভারত আমেরিকার মুখোমুখি হবে ২৮ জানুয়ারি।
২৩ দিনব্যাপী এই মেগা প্রতিযোগিতায় ১৬ দলের মধ্যে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল মেন ইন ব্লু।












Click it and Unblock the Notifications