প্রয়াত ঋষি কাপুর, শোকবার্তা সচিন-শেহওয়াগ-লক্ষ্মণ-কুম্বলে সহ দেশের ক্রীড়া মহলের
প্রয়াত ঋষি কাপুর, শোকবার্তা সচিন-বিরাট-শেহওয়াগ-লক্ষ্মণ সহ ক্রিকেট মহলের
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তীব্র শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে বুধবার মুম্বইয়ের হাসপাতালেও ভর্তি হয়েছিলেন অভিনেতা ঋষি কাপুর। তবে শেষরক্ষা হল না। অভিনেতা ইরফান খানের পথেই পাড়ি দিলেন ববি, হ্যাম কিসি সে কম নেহি, প্রেম রোগ, মেরা নাম জোকার, কর্জ, বোল রাধা বোলের মতো জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া ভার্সেটাইল অভিনেতা। ঋষি কাপুরের প্রয়াণে শোকস্তব্ধ দেশের ক্রিকেট মহল।
|
সচিন তেন্ডুলকর
অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকর। টুইটারে লিখেছেন, ঋষি জি-র সিনেমা দেখেই তাঁর বেড়ে ওঠা। ঋষি কাপুরকে দুর্দান্ত মানুষ বলেও আখ্যা দিয়েছেন মাস্টার। এই কঠিন সময়ে ঋষি কাপুরের স্ত্রী নীতু সিং, পুত্র তথা বলিউড অভিনেতা রনবীর কাপুরকে সমবেদনা জানিয়েছেন সচিন।
|
বিরাট কোহলি
ইরফান খানের পর ঋষি কাপুর, পরপর বলিউড লেজেন্ডের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, এই ঘটনা তাঁর বিশ্বাসই হচ্ছে না।
|
অনিল কুম্বলে
শৈশবের নায়ক ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার তথা অধিনায়ক তথা হেড কোচ অনিল কুম্বলে।
|
বীরেন্দ্র শেহওয়াগ
অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।
|
ভিভিএস লক্ষ্মণ
প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ব্যাটিং লেজেন্ড ভিভিএস লক্ষ্মণ।
|
শিখর ধাওয়ান
টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান, ঋষি কাপুরের চরম পরিণতির খবর শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন গব্বর।
|
রবিচন্দ্রণ অশ্বিন
ইরফান খানের পর ঋষি কাপুর। পরপর নক্ষত্রের পতন। ভারতের জন্য সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বলে মনে করেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন।
|
চেতেশ্বর পূজারা
অভিনেতা ঋষি কাপুরের অভাব পূরণ হবে না বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।
|
হরভজন সিং
ঋষি কাপুরের আকস্মিক প্রয়াণে ব্যথীত হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং। অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টার্বুনেটর।
|
সুরেশ রায়না
ইরফান খানের পর ঋষি কাপুরের প্রয়াণে ভারতীয় সিনেমার জগত শূণ্য হয়ে গেল বলে মনে করেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না।
|
ভারতীয় ফুটবল দল
অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় ফুটবল দল।
|
সাইনা নেহওয়াল
ঘুম থেকে উঠেই অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণের খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনে নেহওয়াল।
|
সানিয়া মির্জা
অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।












Click it and Unblock the Notifications