Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Cricket Team: চমক দিয়েই প্রোটিয়া সফরে ভারতীয় দল ঘোষণা, তিন ফর্ম্যাটেই সুযোগ এক বঙ্গ তারকার

সব জল্পনার অবসান। সকাল থেকেই দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল নিয়ে জল্প‌না কল্পনা চলছিল। বিকেলের পরই দল নির্বাচনের বৈঠকে বসেন নির্বাচক মণ্ডলী এবং কোচ রাহুল দ্রাবিড়। শেষ পর্যন্ত টেস্ট, টি২০ এবং একদিনের সিরিজের জন্য দল বেছে নিলেন নির্বাচকরা। অধিনায়কত্ব নিয়ে কোনও চমক নেই।
সাদা বলের সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে রোহিত এবং বিরাটকে। তাঁরা ফিরবেন সরাসরি টেস্ট ম্যাচে।

সাদা বলের সিরিজে বিশ্রামে দেওয়া হয়েছে রোহিত এবং বিরাটকে। তাঁরা ফিরবেন সরাসরি টেস্ট ম্যাচে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্রামের আবেদন করেছিলেন‌। তাই তাঁদের টি২০ এবং একদিনের দল থেকে বিরত রাখা হয়েছে। পাশাপাশি মহম্মদ শামি টেস্ট দলে থাকলেও তাঁকে পাওয়া‌ নিয়ে প্রশ্ন আছে। কারণ তাঁর গোড়ালিতে চোট রয়েছে। বর্তমানে দলের মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে আছেন তিনি।

Indian Cricket Team

বাংলা শিবিরের জন্য সুখবর তিন ফর্ম্যাটেই দলে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার। একইসঙ্গে সঞ্জু স্যামসং, চাহালের মতো ক্রিকেটাররা ফের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।তবে উল্লেখযোগ্য তিন ফর্ম্যাটেই আলাদা আলাদা অধিনায়ক রাখা হয়েছে।

ডিসেম্বর মাস জুড়ে ভারতীয় দলের আফ্রিকান সাফারি। আগামী ১০, ১২ এবং ১৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলবে ভারত। এরপর রয়েছে তিনটি একদিনের সিরিজ( ১৭,১৯, ২১ ডিসেম্বর) এবং দুটি টেস্ট ম্যাচ।
২৬ ডিসেম্বর অর্থ্যাত বক্সিং ডে-তে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হবে। নতুন বছরের শুরুতেই কেপটাউনে হবে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই দুটি টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে।এর আগেই দুইবার ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। তবে ট্রফি জয় অধরাই থেকে গিয়েছে।

একদিনের বিশ্বকাপের পর ভারতের আপাতত পাখির চোখ দুটো- টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা এবং টি২০ ওয়ার্ল্ড কাপ। দক্ষিণ আফ্রিকা থেকে ভারত কখনও টেস্ট সিরিজ জিতে ফেরেনি। ‍ম্যান্ডেলার দেশে ইতিহাস বদলানোর লক্ষ্যে পূর্ণশক্তির টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল-

রোহিত শর্মা(অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ(সহ-অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গাইকোয়াড়, ঈশান কিষান(কিপার), লোকেশ রাহুল(কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি*, প্রসিদ্ধ কৃষ্ণ

একদিনের দলঃ ঋতুরাজ গাইকোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পাতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার,কেএল রাহুল(অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, অর্শদীপ সিং, আভেশ খান, দীপক চাহার।

টি২০ দলঃ যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋতুরাজ গাইকোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব(অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+