ঐতিহাসিক টেস্টে টসে জয় ভারতের, ব্যাটিং-এর সিদ্ধান্ত, দলে কারা কারা রয়েছেন

ঐতিহাসিক টেস্টে টসে জয় ভারতের। বেঙ্গালুরুতে শুরু হওয়া এই টেস্টে প্রথমে ব্যাটিং করছে আজিঙ্কা রহানের নেতৃত্বাধীন ভারতীয় দল।

ঐতিহাসিক টেস্টে টসে জয় ভারতের। বেঙ্গালুরুতে শুরু হওয়া এই টেস্টে প্রথমে ব্যাটিং করছে আজিঙ্কা রহানের নেতৃত্বাধীন ভারতীয় দল। ঐতিহাসিক টেস্টে আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই-এর সঙ্গে টস করতে যান অজিঙ্ক রাহানে। দু'জনেই জানান এমন এক ঐতিহাসিক টেস্টে অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে হচ্ছে। আফগান অধিনায়ক আসগর জানান, 'আফগানিস্তান ক্রিকেটে এ এক বিশাল মাইলস্টোন। গোটা দেশ ক্রিকেটের জন্য পাগল। সন্ত্রাস বিধ্বস্ত আফগানিস্তানের পক্ষে এই ঐতিহাসিক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ।' অন্যদিকে অজিঙ্ক রাহানে জানান, 'আফগানিস্তানকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। আফগান দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। ভারতীয় ক্রিকেট দল ভালো ক্রিকেট খেলতে বদ্ধপরিকর।'

বেঙ্গালুরু টেস্টের খবর একনজরে

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndianCricketTeam%2Fvideos%2F1888530187835332%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

ভারতীয় দলে শিখর ধওয়ানের চোট নিয়ে সংশয় থাকলেও তাঁকে দলে রাখা হয়েছে। ভারতীয় দল এরকম - শিখর ধওয়ান, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, কে এল রাহুল, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, রবীচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব।

আফগানিস্তান দল একনজরে- আসগর স্ট্যানিকজাই(অধিনায়ক), মহম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, হাসমাতুল্লা শাহিদি, রহমত শাহ, আফসর জাজাই, মহম্মদ নবি, রশিদ খান, যামিন আহমেদজাই, বফাদার, মুজিব-উর-রহমান।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FIndianCricketTeam%2Fvideos%2F1888554291166255%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+