অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে একাধিক পরিবর্তন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে একাধিক পরিবর্তন
দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল ভারত। ভেজা আউট ফিল্ডের কারণে ম্যাচে ওভারের সংখ্যা কমেছে। ২০ ওভারের পরিবর্তে আট ওভার করে খেলা হবে প্রতি ইনিংস। ভারতীয় দলের প্রথম একাদশে একাধিক পরিবর্তন এসেছে।

উমেশ যাদবের পরিবর্তে ভারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। অনেকটা সময় পর চোট কাটিয়ে দলে ফিরেছেন বুমরাহ। পিঠের চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে দলের সেরা বোলিং অস্ত্রকে খেলিয়ে খেলিয়ে তৈরি করে নিতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট।
অপর দিকে, দলে ফিরেছেন ঋষভ পন্থ। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে এসেছেন পন্থ। ফলে এই ম্যাচে এক সঙ্গে খেলছেন দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থ। ঋষভ দলে ফেরায় উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন তিনি।
ভারতের মতোই প্রথম একাদশে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়াও। চোট থাকা নাথান এলিসের পরিবর্তে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ড্যানিয়েল স্যামস এবং জস ইংগলিসের পরিবর্তে এসেছেন সিন অ্যাবল
ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল
অস্ট্রেলিয়া:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, সিন অ্যাবট, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, ড্যানিয়েল স্যামস, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড












Click it and Unblock the Notifications