Womens Asia Cup: দ্বিতীয় ম্যাচেও দাপুটে পারফরম্যান্স, এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত হরমনপ্রীতদের

মহি‌লাদের এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হেলায় হারানোর পর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দাপুটে জয় পেল হরমনপ্রীত কৌরের দল। দ্বিতীয় ম্যাচে ভারত জিতল ৭৮ রানে।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরব দেশটি।এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০১ রান তুলল ভারতীয় মহিলা দল। একইসঙ্গে রেকর্ড গড়ল ভারতও। এই প্রথম টি২০ ম্যাচে ২০০ রানের গণ্ডি পার করল ভারতীয় মহিলা দল।

Womens Asia Cu

এদিন ভারত যা করল তা মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে যে কোনও দলের করা সর্বোচ্চ স্কোর। এর আগে মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ডও ছিল ভারতের নামেই। ২০২২ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছিল ভারত।

ভারতীয় দলের হয়ে রিচা এবং হরমনপ্রীত কৌরের জুটি ৭৫ রান তোলে। রিচার ২৯ বলে ৬৪ রানের ইনিংস সাজানো ছিল ১২টি চার এবং ১টি ছক্কা দিয়ে। একটা ওভারে ৫টা চার মারেন রিচা।৭টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬৬ রান করলেন হরমনপ্রীত।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানেই থেমে গেল সংযুক্ত আরব আমিরশাহির মহিলা দলের ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা দুটি উইকেট নেন।এছাড়াও ভারতীয় দলের দুই ওপেনার স্মৃতি ১৩ এবং শেফালি ভার্মা ৩৭ রান করে আউট হ‌ন।

জবাবে ব্যাট করতে নেমে আমিরশাহী যথেষ্ট লড়াই চালায়। তীর্থা সতীশ, রিনীতা, সামাইরারা তাড়াতাড়ি আউট হয়ে গেলেও চেষ্টা চালিয়ে যান অধিনায়ক এশা ওজা। অধিনায়ক ঈশা ওজা খানিক লড়াই করলেও, যোগ্য সঙ্গের অভাবে ৭৮ রানের বিরাট ব্যবধানে হারতে হল তাঁর দলকে। শেষের দিকে ভালো খেলেন কাভিশা, খুশি শর্মারাও। কিন্তু ভারতের বিরাট লক্ষ্যকে টপকানো কোনওভাবেই সম্ভব ছিল না। শেষ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রানেই থেমে গেল সংযুক্ত আরব আমিরশাহির মহিলা দলের ইনিংস।

IPL 2025: নিলামের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলির সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই, কবে-কোথায় হবে মিটিং?
ভারতের হয়ে দীপ্তি শর্মা ৪ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নেন। ভারতের হয়ে অভিষেক ম্যাচে ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ১ উইকেট নিলেন তনুজা। রাধা যাদব, রেণুক সিং, পূজা বস্ত্র্কাররা ১টি করে উইকেট নিয়ে ভারতকে সহজ জয় এনে দেন। পর পর দুই ম্যাচে জয় পেয়ে সেমির পথে এগিয়ে গেল ভারত। ভারতের পরের ম্যাচে মঙ্গলবার নেপালের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+