ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ভারতের, ৩৬.২ ওভারে গুটিয়ে গেল মিতালিদের ইনিংস
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ভারতের, ৩৬.২ ওভারে গুটিয়ে গেল ভারতের ইনিংস
ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের ম্যাচে শোচনীয় ব্যাটিং পারফরম্যান্স ভাকতের। প্রথমে ব্যাটিং করে ১৩৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। বুধবার বে ওভালের ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। কিন্তু ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাটিং করার সুবিধা নিতে পারেনি।

স্মৃতি মন্ধনা এবং উইকেটরক্ষক রিচা ঘোষ ছাড়া কোনও ভারতীয় ব্যাটার এই ম্যাচে রান পাননি। রানের খরা অব্যহত রয়েছে মিতালি রাজের। মাত্র ১ রান এসেছে মিতালির ব্যাট থেকে। তরুণ ওপেনার যশতিকা ভাটিয়ার খারাপ ফর্মও অব্যহত রইল এই ম্যাচে। ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রান আউট হয়ে দীপ্তি শর্মা ডাগ আউটে ফেরেন রানের খাতা না খুলেই। বিধ্বংসী এবং দ্রুত গতিতে রান তোলার জন্য বিখ্যাত হরমনপ্রীত কউর করেছেন মাত্র ১৪ রান। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ২০ রান আসে প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামীর ব্যাট থেকে।
এই ম্যাচে রান পাননি দুই অলরাউন্ডার স্নেহ রানা (০)এবং পূজা ভাস্ত্রকর (৬)। ভারতীয় ব্যাটারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন স্মৃতি মন্ধনা। বাংলার ঋচা ঘোষ করেন ৩৩ রান।
বে ওভালে ভারতীয় মহিলা ব্যাটারদের ভিত নাড়িয়ে দিতে ইংল্যান্ডের হয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন চার্লটে ডিন। ৮.২ ওভারে মাত্র ২৩ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। দু'টি উইকেট নিয়েছেন অন্যা সার্বসোল। একটি করে উইকেট পেয়েছেন সোফি একলেস্টোন এবং কেট ক্রস। আধুনিক ক্রিকেটে ১৩৫ রান তাড়া করা কোনও বড় বিষয় নয়। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ১৩৪ রান পুঁজি করে মাঠে নামা ভারতকে জয়ের মুখ দেখতে হলে বোলারদের নিজেদের ছাপিয়ে যেতে হবে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ভারতকে জয়ের সরণিতে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ঝুলন গোস্বামীর নেতৃত্বাধীন বোলিং লাইআইপকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications