India's New Jersey: হার্দিকের ভারত টি ২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে নতুন জার্সিতে! বদলটা দেখতে পেলেন?

হার্দিক পাণ্ডিয়ার ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে কাল প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছে। ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও যুজবেন্দ্র চাহালের ইনস্টাগ্রাম পোস্টে পরিষ্কার, নতুন বছরের প্রথম সিরিজ থেকেই ভারতের জার্সিতে বিরাট বদল আসছে।

স্পনসর সমস্যায় বিসিসিআই

স্পনসর সমস্যায় বিসিসিআই

ভারতীয় দলের কিট ও মার্চেন্ডাইজ স্পনসর হিসেবে এমপিএল স্পোর্টস এসেছিল নাইকির সঙ্গে চুক্তি শেষের পর। চলতি বছরের ৩১ ডিসেম্বর অবধি এমপিএলের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি রয়েছে। এরই মধ্যে গত ২ ডিসেম্বর এমপিএল স্পোর্টস বিসিসিআইকে একটি ইমেল পাঠায়। টিমের কিট ও মার্চেন্ডাইজ স্পনসরশিপ থেকে সরে গিয়ে তা কেবল কিরণ ক্লোদিং লিমিটেডের হাতে তুলে দেওয়ার আর্জিও জানায়। তবে জানা গিয়েছিল, ভারতীয় দলের স্পনসর বাইজু'স-এর মতো তাদেরও মার্চ অবধি থাকতে বলেছিল বিসিসিআই।

কিট স্পনসর বদল

এমপিএল চেয়েছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কেবল কিরণ ক্লোদিং লিমিটেড, যাদের ব্র্যান্ড 'কিলার', ভারতীয় দলের কিট ও মার্চেন্ডাইজ স্পনসর থাকুক। কী কারণে এমপিএল স্পোর্টস সরতে চাইল তা অবশ্য স্পষ্ট নয়। এরই মধ্যে ফোটো সেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল। অর্শদীপ সিং, উমরান মালিক, মুকেশ কুমার ও ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে নতুন জার্সি পরে চাহালকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ছবিটিতে। এমনিতে টি ২০ বিশ্বকাপের আগে থেকে ভারত যে আকাশী নীল ও নেভি ব্লু-র কম্বিনেশনে তৈরি জার্সি পরে খেলছে দেখতে সেটি একই। কিন্তু এমপিএলের লোগোর জায়গায় বসেছে কিলার-এর লোগো।

কুলুপ এঁটে বিসিসিআই

কুলুপ এঁটে বিসিসিআই

মজার ব্যাপার হলো, আজ ভারতীয় দল অনুশীলন করার সময় যে জার্সি পরে ছিল তাতে রয়েছে এমপিএল স্পোর্টসের লোগো। এ ছাড়া এই প্রতিবেদন লেখার সময় অবধিও বিসিসিআইয়ের ওয়েবসাইটে বদলায়নি কিট স্পনসরের নাম। সেখানে এখনও জ্বলজ্বল করছে এমপিএলের লোগো। ভারতীয় দলের টাইটেল স্পনসর বাইজু'স, অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস, টাইটেল স্পনসর মাস্টারকার্ড (পেটিএম সরে যাওয়ায় যে সংস্থা এসেছে), অফিসিয়াল পার্টনার ড্রিম ইলেভেন, হুন্ডাই ও অম্বুজা সিমেন্টের লোগো রয়েছে। তারই সঙ্গে কিট স্পনসর হিসেবে এখনও রয়েছে এমপিএল স্পোর্টস।

জার্সিতে বদল?

জার্সিতে বদল?

ম্যাচ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এখনও অবধি ভারতীয় দলের জার্সিতে কিট স্পনসরের লোগো বদলের বিষয়ে কিছুই জানায়নি বিসিসিআই। যুজবেন্দ্র চাহাল ছবি পোস্ট করার পরেই তা সকলের নজরে এসেছে। আবার অনুশীলনের জার্সিতে সেই এমপিএল রয়েছে! ফলে থাকছে ধোঁয়াশা। উল্লেখ্য, গত ছয় মাস ধরেই স্পনসর সমস্যায় জেরবার বিসিসিআই। ভারতের মাটিতে সমস্ত সিরিজ বা টুর্নামেন্টের টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার আগে পেটিএম তা হস্তান্তর করেছে মাস্টারকার্ডকে। বাইজু'স বোর্ডকে জানিয়ে দিয়েছে চুক্তির মেয়াদ শেষের আগেই তারা সরে যেতে চায়। মোবাইল গেমিং কোম্পানি এমপিএল এবার পেটিএমের মতোই স্বত্ত্ব হস্তান্তর করল কেকেসিএলকে, যাদের কিলার জিন্স রীতিমতো জনপ্রিয় নাম।

(ছবি- যুজবেন্দ্র চাহালের ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+