গলের পর টিম ইন্ডিয়ার নজরে কলম্বো টেস্ট, জয়ের ধারা ধরে রাখতে মরিয়া কোহলি
বৃহসপ্তিবার থেকে শুরু ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। গলের পর কলম্বোতেও জয়ের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
বৃহস্পতিবার থেকে শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। গলে ৩০৪ রানের বড় জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। কলম্বো টেস্টও জিতে ৩ টেস্টের সিরিজ পকেটে পুড়ে ফেলতে চাইছে বিরাট এন্ড কোং।
তবে কলম্বো টেস্টের আগে ওপেনারদের নিয়ে সমস্যায় ক্যাপ্টেন কোহলি। তাঁর সমস্যা প্রাচুর্যের। ওপেনার লোকেশ রাহুল এই টেস্ট ফিট। অধিনায়ক কোহলি জানিয়েছেন তিনি খেলবেন কলম্বো টেস্টে। তাহলে মুরলী বিজয় ও শিখর ধাওয়ানের মধ্যে কাউকে একটা বসতে হবে। ধাওয়ান গলে ১৯০ রান করেন ও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে রান পেয়েছেন অন্য ওপেনার মুরলী বিজয়ও। এঁদের মধ্যে থেকে কোহলি কাকে বাদ দেবেন তা এখনও স্থির নয়।
Hello Colombo! #TeamIndia make their way to the nets for their practice session ahead of the 2nd Test #SLvIND pic.twitter.com/GTvCj8iUjm
— BCCI (@BCCI) August 1, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দ্বিতীয় টেস্টের আগে জোর অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়া। অলরাউন্ড পারফরমেন্সে শ্রীলঙ্কাকে মাত করেছে তারা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই তাও ভাল করে ঝালিয়ে নিচ্ছে কোহলির আত্মবিশ্বাসী ছেলেরা। কুম্বলকে সরিয়ে কোচের দায়িত্ব নেওয়া রবি শাস্ত্রীর ও বড় চ্যালেঞ্জ এই প্রথম টেস্ট সিরিজ। প্রথম টেস্ট সিরিজ জিতে গেলে চাপ অনেকটাই কোচ শাস্ত্রীর ওপর থেকে কমে যাবে।
Keeping a close watch and waiting for his turn at the nets @ajinkyarahane88 #TeamIndia #SLvIND pic.twitter.com/9wgwNMg0E4
— BCCI (@BCCI) August 1, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে গলের পিচের থেকে অনেকটা পার্থক্য কলম্বো পিচের। শ্রীলঙ্কা বাহিনী যদি সঠিকভাবে প্রস্তুতি না নিয়ে নামে তাহলে এই টেস্টও ভাল করার আশা বিশেষ থাকবে না। অন্যদিকে সিরিজও হাতছাড়া হয়ে যাবে। বর্তমানে শ্রীলঙ্কা দলের পারফরমেন্সে খুশি নন প্রাক্তনরা। বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গা জানিয়েছেন তিনি এখন শ্রীলঙ্কা দলের কোনও ম্যাচ দেখেন না।
এই অবস্থায় দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে যোগ দিচ্ছেন অধিনায়ক দীনেশ চাঁদিমল। চোট সারিয়ে দলে ফিরছেন তিনি। এই মাঠে ভারত শ্রীলঙ্কা ৮ টি টেস্ট ম্যাচ খেলেছে তারমধ্যে ৪ টি ড্র হয়েছে। দুটি করে ম্যাচ জিতেছে দু'দলই। তবুও পুরোন পরিসংখ্যানকে উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস লেখার লক্ষ্যে নামবে ভারত ও শ্রীলঙ্কা।
Click it and Unblock the Notifications