ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ কাল, শেষ দুটি ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া নিয়ে অনিশ্চয়তা

ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। সেই সিরিজে অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ান। রোহিত শর্মার নেতৃত্বে ভারত প্রথম টি ২০ আন্তর্জাতিকেও জয়লাভ করেছে বড় ব্যবধানে। কাল ও মঙ্গলবার রয়েছে দুটি টি ২০ আন্তর্জাতিক। তারপর আগামী শনি ও রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ দুটি ম্যাচ হওয়ার কথা। যদিও সিরিজের শেষ দুটি ম্যাচ কোথায় হবে তা নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা।

ভিসা জটিলতা

ভিসা জটিলতা

একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, ফ্লোরিডায় নয়, শেষ দুটি ম্যাচও ওয়েস্ট ইন্ডিজেই হবে। ভিসা সংক্রান্ত জটিলতাই এর কারণ। এখনও অবধি দুই দলের বেশিরভাগ ক্রিকেটারই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। আর সে কারণেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে বিকল্প পরিকল্পনা তৈরি রাখতে হচ্ছে। ফ্লোরিডার লডারহিল সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে শেষ দুটি ম্যাচ হওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক কর্তা ওই ওয়েবসাইটকে জানিয়েছেন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ম্যাচ আয়োজনে সমস্যা নেই। কিন্তু এখনও ভিসা সংক্রান্ত জটিলতা মেটানোর চেষ্টা করা হচ্ছে।

শেষ ২ ম্যাচ কোথায়?

শেষ ২ ম্যাচ কোথায়?

আগে ঠিক ছিল ভারতীয় দল সেন্ট কিটসে পৌঁছানোর পর তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার যাবতীয় নথিপত্র দেওয়া হবে। ইতিমধ্যেই দ্বিতীয় ও তৃতীয় টি ২০ আন্তর্জাতিক খেলতে সেন্ট কিটসে পৌঁছে হিয়েছে দুই দল। এখন যা পরিস্থিতি তাতে দুটি ম্যাচ খেলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দলকে ফের ত্রিনিদাদে যেতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা সমস্যা মিটলে সেখান থেকে ফ্লোরিডা যাবে দুই দল। ফলে ফ্লোরিডায় ম্যাচ হওয়া নিয়ে যে অনিশ্চিয়তা রয়েছে সে কথা মেনে নিচ্ছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কর্তারা।

উষ্ণ অভ্যর্থনা

ইতিমধ্যেই ভারতীয় দল সেন্ট কিটসে পৌঁছে গিয়েছে। সেখানে হাই কমিশনারের তরফে ভারতীয় দলকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাতে খুশি সকলেই। বিসিসিআইয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে সেই ছবিও পোস্ট করা হয়েছে।

নজরে কম্বিনেশন

ভারত পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে ১-০ ব্যবধানে। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। ভারত অধিনায়ক ৪৪ বলে ৬৪ রান করেছিলেন। ১৯ বলে ৪১ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন দীনেশ কার্তিক। তবে শ্রেয়স আইয়ার তিনে নেমে চার বলে শূন্য রান করে আউট হয়েছেন। দীপক হুডা বাইরে রয়েছেন। ফলে কালকের ম্যাচে শ্রেয়সকেই যদি সুযোগ দেওয়া হয় তবে তাঁর কাছে বড় অগ্নিপরীক্ষা। রবি বিষ্ণোই, রবিচন্দ্রন অশ্বিনরা দুটি করে উইকেট পেয়েছিলেন। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১২২ রান তুলতে সক্ষম হয়। এই পরিস্থিতিতে ভারতীয় দলে রদবদলের সম্ভাবনা কার্যত নেই। যদি না শ্রেয়সের জায়গায় দীপক হুডাকে তিনে দেখে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+