শিখরকে ফিরিয়ে চরম উপহাস ওয়েস্ট ইন্ডিজ বোলারের! দেখুন সেই 'থাই ফাইভ সেলিব্রেশন'-এর ভিডিও
শিখর ধাওয়ানের উইকেট নিয়ে 'থাই ফাইভ সেলিব্রেশন করে তাঁকে উপহাস করলেন কিমো পল। দেখুন সেই ভিডিও।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধএ মুম্বইয়ের সিসিআইয়ের মাঠে বেশ ভাল শুরু করেছিলেন ভারতের ওপেনিং জুটি। মাত্র ৮ ওভারেই দলের ৫০ রান তুলে দিয়েছিলেন শিখৎ ধাওয়ান রোহিত শর্মার জুটি। কিন্তু ১২তম ওভারে শিখর ধাওয়ান ফিরে যান কিমো পলের বলে। আর তাঁকে ফিরিয়ে দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বোলারটি চরম উপহাস করলেন শিখরকে।
এর আগে বহু ম্যাচে দেখা গিয়েছে ফিল্ডিং করার সময়ে ক্যাচ ধরে শিখর ধাওয়ানের 'থাই ফাইভ সেলিব্রেশন'। ক্যাচ ধরেই শিখর ডান হাত দিয়ে বাঁ উরুতে চাপড় মারেন। সেটাই হল 'থাই ফাইভ সেলিব্রেশন'।
কিমো পলে বলে পুল করতে গিয়ে ধরা পড়েন কিয়েরন পাওয়েলের হাতে। তার আগে কিন্তু ক্রমশ খোলস ছাড়িয়ে বের হচ্ছিলেন তিনি। ৪০ সে ৩৮ রান করার পথে মারেন ৪টি চার ও ২টি ছয়। তিনি আউট হতেই তাঁর দিকে তাকিয়ে ছিক শিখরের ভঙ্গিতেই হাঁটুতে চাপড় মেরে উচ্ছ্বাস প্রকাশ করেন কিমো পল।
Keemo Paul celebrates in Gabbar style. Mocks Shikhar Dhawan with a thigh-five.#INDvWI #PaytmODI pic.twitter.com/ab1dPNMyE6
— ShadabAkhtar Rabbani (@shadabarabbani) October 29, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এশিয়া কাপে দুরন্ত ফর্মের পরল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজে এখনও অবধি তাঁর রান ৪, ২৯, ৩৫ ও সোমবারের ৩৮। এখনও অবধি প্রতি ম্যাচেই তিনি ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। আশা করা যায় পলের এই উপহাস তাঁকে জাগিয়ে দেবে। পের ম্যাচেই হয়ত তাঁর থেকে একটি মারকাটারি ইনিংস দেখা যাবে।
Click it and Unblock the Notifications