ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: পূজারার উইকেট পেলেন ১৪০ কেজি ওজনের কর্নওয়াল, ভিডিওতে দেখুন

টেস্ট ক্রিকেটে অভিষেকের নজরে ১৪০ কেজি ওজনের রাহকিম কর্নওয়াল। টেস্টের প্রথম ইনিংসে প্রথম সেশনে চেতেশ্বর পূজারার উইকেট পেলেন ওয়েস্ট ইন্ডিজের নতুন স্পিনার।

টেস্ট ক্রিকেটে অভিষেকের নজরে ১৪০ কেজি ওজনের রাহকিম কর্নওয়াল। টেস্টের প্রথম ইনিংসে প্রথম সেশনে চেতেশ্বর পূজারার উইকেট পেলেন ওয়েস্ট ইন্ডিজের নতুন স্পিনার। ভারতীয় মিডল অর্ডারের পিলার পূজারার উইকেট তুলে নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলেছেন, 'অভিষেকেই এত বড় উইকেট পাওয়ায় মোটিভেশন পাবো।' টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে স্থূল ক্রিকেটার রাহকিম।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-

একনজরে রাহকিমের উইকেট

ভারতের ইনিংসের ১৭তম ওভারে, রাহকিমের বলে কাট মারতে গিয়ে পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন পূজারা। ৬ রান করে আউট হন তিনি।

কোহলির বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন

পূজারাকে আউট করার পর বিরাট কোহলিকেও প্রায় আউট করছিলেন রাহকিম। ভারতের ব্যাটিংয়ের ২১ তম ওভারে কোহলির বিরুদ্ধে এলবিডব্লিউ আউট করার আবেদন করেন কর্নওয়াল। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন হোল্ডার। রিভিউতে অবশ্য দেখা গিয়েছে, অতিরিক্ত টার্ন নিয়ে বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বেড়িয়ে যাচ্ছে। সেযাত্রায় নট আউট থাকেন বিরাট।

স্লিপে দুরন্ত ক্যাচ

প্রথম দিন ভারতের বিরুদ্ধে একটি উইকেট পাওয়া ছাডা়ও স্লিপে দারুণ একটি ক্যাচ নিয়েছেন। ম্যাচের প্রথম উইকেটটি আসে তাঁর হাত ধরেই। হোল্ডারের বলে স্লিপে দুরন্ত ক্যাচ নিয়ে লোকেশ রাহুলকে প্যাভিলিয়নে পাঠান কর্নওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+