Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেক হচ্ছে আর এক বিস্ময়কর মুম্বইকরের, তৈরি পৃথ্বী শ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১২ জনের টেস্ট স্কোয়াডে তাই জায়গা পেয়েছেন মুম্বইয়ের বিস্ময় প্রতিভা পৃথ্বী শ।

ইংল্যান্ডে ওপেনিং জুটির বিপর্যয়ের পরে বাদ চলে গিয়েছেন মুরলী বিজয়। শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১২ জনের টেস্ট স্কোয়াডে তাই জায়গা পেয়েছেন মুম্বইয়ের বিস্ময় প্রতিভা পৃথ্বী শ। টিনএজ ব্যাটিং সেনসেশন এবার নামবেন কেএল রাহুলের সঙ্গে প্রথম টেস্টে ব্যাট করতে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিরিজে অভিষেক হচ্ছে তাঁর।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেক হচ্ছে আর এক বিস্ময়কর মুম্বইকরের, তৈরি পৃথ্বী শ

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ড ১২ জনের নাম ঘোষণা করেছে। টেস্টে ২৯৩তম ভারতীয় খেলোয়াড় হিসাবে জায়গা পেতে চলেছেন পৃথ্বী। ১৮ বছরের পৃথ্বী ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫৬.৭১ গড়ে করেছেন ১৪১৮ রান। ইংল্যান্ডে শেষ টেস্টে কেএল রাহুল ১৪৯ রান করে দল থেকে বাদ পড়া আটকেছেন।

এদিন ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, নতুন প্রতিভাদের আমরা সুযোগ দেব যাতে এই পর্যায়ের সঙ্গে তাঁরা মানিয়ে নিতে পারে। যা করছে সেটাই আত্মবিশ্বাসের সঙ্গে করলে ফল পাবেন তরুণরা।

এদিন যে স্কোয়াড ঘোষণা হয়েছে তাতে তিন স্পিনার - রবিচন্দ্রণ অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে। জোরে বোলারদের মধ্যে মহম্মদ শামি, উমেশ যাদব ও শার্দুল ঠাকুর রয়েছেন। চূড়ান্ত একাদশে কারা খেলবেন তা কোহলি ঠিক করবেন।

১৫ জনের দলে রয়েছেন - বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, শার্দুল ঠাকুর

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+