বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান ডে ম্যাচ
বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান ডে ম্যাচ
যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তেমনটাই ঘটল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তুমুল বৃষ্টিতে ভেস্তে গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ান ডে ম্যাচ।

এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দেরিতে টস হয়। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে যায়। দুই দলই ৪৩ ওভার করে ব্যাটিং করবে বলে জানানো হয়। সেই মতো ব্যাট করতে নেমে শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে বেশ কাঠখড় পোড়াতো হয়। জীবনের শেষ ওয়ান ডে সিরিজ খেলতে নামা ক্রিজ গেইল ৩০ বল খেলে মাত্র ৪ রান করতে সক্ষম হল। ৩১তম বলে ভারতের চায়না ম্যান কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্যারিবিয়ান লেজেন্ড। ৪০ ও ৬ রানে ব্যাট করছেন যথাক্রমে এভিন লুইস ও শাই হোপ।
১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ঠিক তখনই বৃষ্টিতে ভেস্তে যায় খেলা। বর্ষণে বিরাম ঘটেনি। তাই ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা।












Click it and Unblock the Notifications