রান তাড়া করার স্ট্র্যাটেজিতেই থাকল ভারত, দলে হল তিন-তিনটি পরিবর্তন
পুনেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে আগে বল করছে ভারত।
সেই রান তাড়া করার কৌশলেই থাকল ভারত। পুনেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্তই নিলে বিরাট। প্রথম একাদশে ফিরলেন ভূবি-বুমরা জুটি । খেলছেন তৃতীয় পেসার খলিল আহমেদও। বাদ পড়লেন জাদেজা, শামি ও উমেশ যাদব।
ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, উইকেট দেখে তাঁদের মনে হয়েছে এটি ব্যাটিং ট্র্যাক। সন্ধ্যায় বল আরও ব্যাটে আসবে। তিনি জৈানিয়েছএন, ওয়েস্ট ইন্ডিজকে কম রানের মধ্যে আটকে রেখে রান তাড়া করে ম্যাচ দেতাই তাঁদের লক্ষ্য। ভূবি-বুমরা জুটিই যে তাঁদের বিশ্বকাপ পরিকল্পনার প্রথম পছন্দ তাও জানিয়ে দিয়েছেন বিরাট। তবে খলিল আহমেদকেও বিশ্বকাপের আগে যত সম্ভব ম্যাচ খেলিয়ে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট।
Three changes for #TeamIndia in the Playing XI.
LIVE - https://t.co/jHiHJWUgey #INDvWI pic.twitter.com/3RVJO4k9UK
— BCCI (@BCCI) October 27, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার জানিয়েছেন, তাঁরাও আগে বল করতে চেয়েছিলেন। তিনি জানিয়েছএন ভারত খুবই ভাল দল, কিন্তু গত দুই ম্যাচে তাঁরা সীমিত ক্ষমতা মনিয়েই ভারতকে ভাল বেগ দিয়েছেন। সেই পারফরম্যান্সই ধরে রাখতে চান তাঁরা। এদিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশেও একটি পরিবর্তন করা হয়েছে। দেবেন্দ্র বিশুর জায়গায় এদিনের ম্যাচে অভিষেক হচ্ছে তরুণ ফাবিয়ান অ্যালেনের।
Captain @imVkohli wins the toss and elects to bowl first in the 3rd ODI against Windies at Pune.#INDvWI pic.twitter.com/OTBoRAak5y
— BCCI (@BCCI) October 27, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -
ওয়েস্ট ইন্ডিজ : কিয়েরন পাওয়েল, চন্দ্রপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেতমিয়ার, মার্লন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, ফাবিয়ান অ্যালেন, কেমার রোচ, ওবেদ ম্যাকয়।
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেটরক্ষক), ঋষভ পন্থ, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, কে খলীল আহমেদ, যুজবেন্দ্র চাহাল।
Click it and Unblock the Notifications