করোনার আতঙ্কে বিরাটদের শ্রীলঙ্কা সফর নিয়ে বড় ঘোষণা বিসিসিআইয়ের

করোনার জেরে বাতিল টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফর নিয়ে বড় ঘোষণা বিসিসিআইয়ের

করোনা ভাইরাসের জেরে বাতিলই হয়ে গেল টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফর। বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে এই চরম ঘোষণা দেওয়া হয়েছে। ক্রিকেটের থেকে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাকেই প্রাধান্য দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী সাড়ে ৭৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় চার লক্ষ কুড়ি হাজার মানুষ। ভারতে প্রায় দুই লক্ষ নব্বই হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আট হাজারেরও বেশি মানুষের। করোনা আক্রান্তের বিশ্ব তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সেদেশে ১১ জনের মৃত্যু হয়েছে মহামারীতে।

শ্রীলঙ্কা সফর

শ্রীলঙ্কা সফর

জুনেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে সেই সিরিজ স্থগিত করে দেওয়া হয়। অগাস্টে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বিরাট কোহলিদের। সিরিজ আয়োজন করার জন্য মরিয়া ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

বিসিসিআই-এর 'না'

বিসিসিআই-এর 'না'

বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারত সরকার, আইসিসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও নির্দেশ মতো বিরাট কোহলিদের দ্বীপরাষ্ট্রের দেশে ক্রিকেট খেলতে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই কার্যকরী সচিব তথা কোষধ্যক্ষ অরুণ সিং ধুমল। ক্রিকেটের থেকে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষাই প্রধান চিন্তার বিষয় বলে জানিয়েছেন ধুমল। নিজেদের সিদ্ধান্তের কথা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে বিসিসিআই।

বিরাটদের প্রস্তুতি

বিরাটদের প্রস্তুতি

লকডাউনের জেরে প্রায় তিন মাস ক্রিকেটের বাইরে রয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। মাঠে নেমে গা না ঘামানো পর্যন্ত বিরাট কোহলিদের শরীরের জড়তা কাটবে না বলে মনে করেন বিসিসিআই-এর কার্যকরী সচিব তথা কোষাধ্যক্ষ অরুণ ধুমল। করোনা ভাইরাসের ভয়াবহ আবহে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কবে মাঠে নামানো সম্ভব হবে, তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ওই বিসিসিআই কর্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+