রোহিতদের দিন-রাতের টেস্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত বেঙ্গালুরুতে, ভারতের প্রথম একাদশ নিয়ে চর্চা

কাল থেকে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। মোহালিতে তিন দিনেই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বে দেশের মাটিতে গোলাপি বলে দিন রাতের দুটি টেস্ট ভারত জিতেছিল সহজেই। রোহিত শর্মা প্রথমবার গোলাপি বলের টেস্টে দেশকে নেতৃত্ব দেবেন।

তিন বছর পর

তিন বছরেরও বেশি সময় পর চিন্নাস্বামী স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হচ্ছে। ২০১৮ সালের জুনে আফগানিস্তান নিজেদের প্রথম টেস্টটি খেলেছিল বেঙ্গালুরুতেই, ভারতের বিরুদ্ধে। ২০২০ সালের জানুয়ারিতে শেষবার বেঙ্গালুরুতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে রোহিত শর্মার শতরানে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছিল। দেশের মাটিতে তৃতীয় তথা বেঙ্গালুরুতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে দিন-রাতের টেস্ট। ২০১৯ সালের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে, দুটি গোলাপি বলের টেস্টই ভারত জিতেছিল তিন দিনের মধ্যে। আমেদাবাদে তো দুই দিনেই টেস্ট শেষ হয়ে গিয়েছিল।

উন্মাদনার পারদ তুঙ্গে

উন্মাদনার পারদ তুঙ্গে

বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টটি বিরাট কোহলির শততম টেস্ট হবে বলে পূর্বনির্ধারিত ছিল দক্ষিণ আফ্রিকা সফর অবধি। কিন্তু পরে শ্রীলঙ্কার ভারত সফরের সূচি বদলে যায়। প্রথমে ঠিক ছিল টেস্টের পর হবে টি ২০ সিরিজ। কিন্তু টি ২০ সিরিজ আগে হয় এবং টেস্ট সিরিজ তার পরে শুরু হয়। এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে মোহালি টেস্টের পর হচ্ছে বেঙ্গালুরু টেস্ট। ভারতের এই টেস্ট ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে।

স্টেডিয়াম ভর্তি দর্শক

স্টেডিয়াম ভর্তি দর্শক

টিকিটের হাহাকার বেঙ্গালুরুতে। প্রথমে ঠিক ছিল এই টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেইমতো হাজার দশেক টিকিট সাধারণ দর্শকদের জন্য ছাড়া হলে তা নিমেষে উড়ে যায় দিন দুয়েকের মধ্যেই। এরপরই কর্নাটক সরকারের অনুমতি নিয়ে কেএসসিএ জানিয়ে দিয়েছে, ১০০ শতাংশ দর্শকই মাঠে বসে খেলা দেখতে পারবেন।

নজরে কোহলি

নজরে কোহলি

বেঙ্গালুরুতে বিরাট কোহলির বিপুল জনপ্রিয়তা। এবার আইপিএলের প্লে অফের খেলাও বেঙ্গালুরুতে পড়ার সম্ভাবনা নেই। ফলে আরসিবি ও বিরাট ভক্তরা টেস্টেই কোহলির জন্য গলা ফাটাতে মাঠে হাজির থাকবেন। বিরাট কোহলির শতরানের খরা মিটবে কিনা সেই প্রত্যাশাও চলছে। গতকাল দলের সঙ্গে অনুশীলনের ফাঁকে পিচ খুঁটিয়ে দেখে নিয়েছেন বিরাট।

প্রথম একাদশে বদল?

প্রথম একাদশে বদল?

ভারতীয় দল দোটানায় পেসারের সংখ্যা বাড়ানো হবে, নাকি তিন স্পিনার খেলানো হবে তা নিয়েই। জয়ন্ত যাদবের বাদ পড়া কার্যত নিশ্চিত। আমেদাবাদে দিন-রাতের টেস্টের নায়ক অক্ষর প্যাটেল দলে আসতেই পারেন। আবার আরসিবিতে খেলার সুবাদে চিন্নাস্বামীর পরিবেশ হাতের তালুর মতো চেনা মহম্মদ সিরাজকে খেলানোর ভাবনাও রয়েছে। ওপেনিংয়ে দেখে নেওয়া হতে পারে শুভমান গিলকে। নয়তো ময়াঙ্কই ওপেন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+