কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধ দিয়ে ২০২০ শুরু করছে ভারত, কার বিরুদ্ধে কবে ম্যাচ জানুন
বছর শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি মহারণ, সিরিজের সূচি একনজরে
নতুন বছরের প্রথম সপ্তাহে বাইশ গজে মাঠে নেমে পড়ছে ভারতীয় দল। ২০২০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বছর শুরু করছে 'মেন ইন ব্লু'।

নতুন বছরে ৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত সিরিজের শেষ ম্যাচে ফয়সলা হয়। ওয়েস্ট ইন্ডিজকে ভারত টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারায়।
একনজরে ভারত বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের সূচি
১) ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি - ৫জানুয়ারি, গুয়াহাটি
২) ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি, ৭ জানুয়ারি, ইন্দোরের হোলকার স্টেডিয়াম
৩) ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি, ১০ জানুয়ারি, পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ
অন্যদিকে বছর শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মাঠে নামছে অস্ট্রেলিয়া। সিডনিতে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি ৩ জানুয়ারি থেকে শুরু। সিরিজের প্রথম দুই টেস্ট জিতে অজিরা আগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে।
৩ জানুয়ারি থেকে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে। কেপটাউনে নিউল্যান্ডসে ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়া দল ইংল্যান্ডকে হারিয়েছে।












Click it and Unblock the Notifications