পাঁচ মিনিটেই শেষ ভারত-পাক ম্যাচের টিকিট, আরও বেশি সমর্থক টানতে নজিরবিহীন সিদ্ধান্ত আয়োজকদের

পাঁচ মিনিটেই শেষ ভারত-পাক ম্যাচের টিকিট, আরও বেশি সমর্থক টানতে নজিরবিহীন সিদ্ধান্ত আয়োজকদের

ভারত বনাম পাকিস্তান ম্যাচে টিকিট ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে বিক্রি হয়েছে গিয়েছে সব টিকিট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের প্রতিটা টিকিট যে সাইক্লোনের গতিতে বিক্রি হয়েছে তা দেখে অবাক আয়োজকরাও। দুই দলের মধ্যে দ্বি-পাক্ষিক ম্যাচ এক দশকেরও বেশি সময় বন্ধ। আইসিসি এবং এসিসি'র টুর্নামেন্ট ছাড়া দুই দেশের ক্রিকেটারেরা একে অন্যের বিরুদ্ধে খেলেন না। এই পরিস্থিতিতে মাদার অব অল ম্যাচেস দেখার জন্য সমর্থকরা যে চাতক পাখির মতো বসে থাকবে তাতে আর আশ্চর্যের কী!

শেষ ভারত-পাক ম্যাচের টিকিট, আরও বেশি সমর্থক টানতে নজিরবিহীন সিদ্ধান্ত আয়োজকদের

টিকিট ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার ফলে নতুন পরিকল্পনা করতে আয়োজকদের যাতে যত বেশি সম্ভব ক্রিকেট সমর্থক এই ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেন। পাঁচ মিনিটের কম সময়ে আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার ফলে আয়োজকরা শুধু মাত্র দাঁড়িয়ে খেলা দেখার জন্য টিকিট ছাড়তে বাধ্য হয়েছেন।

১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং এই মেগা ইভেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আয়োজককারী দেশ অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে প্রথমবার বিশ্বকাপ জেতে অজিরা। যেখানে স্রেফ দাঁড়িয়ে যাতে এই ম্যাচ সমর্থকরা দেখতে পারে তার জন্য আয়োজকরা ব্যবস্থা করেছে সেই জায়গার জন্য ৪০০০ টিকিট রাখা হয়েছে। ৯০ হাজারের বেশি দর্শক এই মাঠে বসে ক্রিকেট ম্যাচ দেখতে পারেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, "যত বেশি সংখ্যক সমর্থক যাতে মাঠে থেকে খেলা উপভোগ করতে পারেন তার জন্যই এই টিকিট ছাড়া।"

টি-২০ বিশ্বকাপের সফলতম দল ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৯ সালে এই প্রতিযোগীতা জেতে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ একে অপরের বিরুদ্ধে মাঠে নামার আগে এশিয়া কাপে ২৮ অগস্ট এই দুই দেশ মুখোমুখি হবে। ভারতীয় দলের প্রধান কোচ কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় বিসিসিআই এশিয়া কাপ ২০২২-এর জন্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত করেছে ভিভিএস লক্ষ্ণণকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+