India vs Ireland: বৃষ্টিতে ধুয়ে গেল তৃতীয় ম্যাচ, ভারতের সিরিজ জয় আয়ারল্যান্ডে, কার হাতে ট্রফি দিলেন বুমরাহ?

India vs Ireland T20Is: ডাবলিনের মালাহাইডে ভারত-আয়ারল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিক বৃষ্টিতে ধুয়ে গেল। কখনও ঝিরঝিরে, কখনও ঝমঝমিয়ে, নাগাড়ে বৃষ্টি চলতে থাকায় ম্যাচ খেলানো সম্ভব হয়নি। টস পর্যন্ত করা যায়নি।

প্রথম দুটি টি ২০ আন্তর্জাতিক জিতে থাকায় ভারত সিরিজ জিতল ২-০ ব্যবধানে। ভারতের একাদশ টি ২০ অধিনায়ক হিসেবে এই সিরিজে নেতৃত্ব দিয়ে জসপ্রীত বুমরাহ দলকে জেতালেন। কামব্যাক সিরিজে হলেন সিরিজের সেরাও।

India vs Ireland: বৃষ্টিতে ধুয়ে গেল তৃতীয় ম্যাচ, ভারতের সিরিজ জয় আয়ারল্যান্ডে

আজ খেলা শুরুর আগে ভারতীয় দলের নজর ছিল চন্দ্রাভিযানের দিকে। গোটা দল একত্রিত হয়ে সাক্ষী থাকে বিক্রম ল্যান্ডারের চাঁদের দক্ষিণ মেরুতে নামার ঐতিহাসিক মুহূর্তের। কিন্তু ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ জেতার পথে বাধা হয়ে দাঁড়ান বরুণদেব। ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ বলেন, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও খেলা না হওয়া হতাশাজনক।

বুমরাহর কথায়, এখানে আসার পর থেকে আবহাওয়া ভালোই ছিল। আজ যে বৃষ্টিতে খেলা হবে না সেটা ভাবিনি। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগেও আবহাওয়া ভালোই ছিল। অধিনায়কত্ব যে তিনি উপভোগ করছেন সেটাও উল্লেখ করেছেন বুমরাহ। তিনি বলেন, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়াটা সম্মানের। নিজেদের মধ্যে অনেক মজাও করে থাকি আমরা। বৃষ্টি চলাকালীনও সকলে মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন।

India vs Ireland: বৃষ্টিতে ধুয়ে গেল তৃতীয় ম্যাচ, ভারতের সিরিজ জয় আয়ারল্যান্ডে

আজ ভারতীয় একাদশে রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটারদের দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেটা আর হলো না। এশিয়া কাপে হার্দিক পাণ্ডিয়াই সহ অধিনায়ক। ভারতের অধিনায়ক হতে চান কিনা সে প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, এ ব্যাপারে ভাবিনি। তবে একজন ক্রিকেটার হিসেবে যখনই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তাবে তখন তিনি সাদরে তা গ্রহণ করবেন বলেও জানান।

চোট সারিয়ে বুমরাহ এই সিরিজে ফেরেন অধিনায়ক হিসেবে। প্রথম ম্যাচে টস জেতেন। সেই ম্যাচে ভারতের ব্যাটিংয়ের সময় বৃষ্টি নামে। মেন ইন ব্লু ডিএলএস মেথডে জেতে ২ রানে। দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ভারত জেতে ৩৩ রানে। সিরিজ সেরার পুরস্কার হিসেবে ই-বাইক পেলেন বুমরাহ। সিরিজ জেতার পর ট্রফি গ্রহণ করে তা এই সিরিজে অভিষেক হওয়া রিঙ্কু সিংয়ের হাতে তুলে দেন ভারত অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+