India vs Ireland T20Is: বুমরাহর প্রত্যাবর্তনের ম্যাচে বাধা হবে বৃষ্টি? ভারত-আয়ারল্যান্ড টি ২০ দেখবেন কীভাবে?

India vs Ireland 1st T20I: আয়ারল্যান্ডের ডাবলিনে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে কাল। স্থানীয় সময় বিকেল চারটে থেকে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে। ফলে বিকেলের দিকে বৃষ্টির ভালোই সম্ভাবনা রয়েছে। জোরে হাওয়া বইবে।

সে কারণেই জসপ্রীত বুমরাহর ১১ মাস পর ভারতীয় দলে কামব্যাক ম্যাচে থাবা বসাতে পারে বৃষ্টি। ভারতের ১১তম টি ২০ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বুমরাহ। টি ২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের সংখ্যা ১৫, ওয়েস্ট ইন্ডিজের ১৩। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার ১১।

India vs Ireland T20Is: বুমরাহর প্রত্যাবর্তনের ম্যাচে বাধা হবে বৃষ্টি?

জসপ্রীত বুমরাহ অবশ্য প্রত্যাশার চাপ দূরে সরিয়ে রাখছেন। ম্যাচের আগের দিন তিনি বলেন, এতদিন ক্রিকেট খেকে কখনও দূরে থাকিনি। তবে রিহ্যাব শেষে আমেদাবাদে ফিরে গুজরাত দলের সঙ্গে অনুশীলন করেছি। বিশ্বকাপের আগে টেস্ট নেই। তবু টি ২০ আন্তর্জাতিকের মতো অনুশীলন করিনি। ১০, ১২, ১৫ ওভার বল করেছি। একদিনের আন্তর্জাতিক তথা বিশ্বকাপের কথা মাথায় রেখেই।

এশিয়া কাপের দল ঘোষণার আগে বুমরাহর ফিটনেস, বোলিংয়ের ছন্দ দেখে নিতে চাইছেন নির্বাচকরা। ডাবলিনের মালাহাইডে অনুশীলনে বুমরাহ আগুন ঝরাচ্ছেন নেটে। ঠান্ডা আবহাওয়া, হাওয়া দিচ্ছে। পেস বোলিংয়ের সহায়ক পরিবেশে ক্রিকেট উপভোগ করতে চাইছেন বুমরাহ। তাঁকে যাঁরা ভারতীয় বোলিংয়ের ট্রাম্প কার্ড বলছেন, তাঁদের প্রতি সম্মান জানালেও এই প্রশংসাকে সিরিয়াসভাবে নিচ্ছেন না।

বুমরাহর কথায়, আমি বরাবরই প্রত্যাশার চাপ দূরে রাখতে পছন্দ করি। এবারও ব্যতিক্রম হবে না। অনেক নেট সেশনে বোলিং করেছি, প্র্যাকটিস ম্যাচেও। শারীরিক দিক দিয়ে ভালো জায়গাতেই রয়েছি। ম্যাচে নামার অপেক্ষায় রয়েছি। বিগত ১০-১১ বছরে এই প্রথম গ্রীষ্মে বাড়িতে কাটাতে হয়েছে। ক্রিকেট থেকে দূরে থাকাকালীন পরিবারের সময় কাটিয়ে মানসিকভাবে চাঙ্গা। মাথায় রাখেননি খারাপ ভাবনা।

India vs Ireland T20Is: বুমরাহর প্রত্যাবর্তনের ম্যাচে বাধা হবে বৃষ্টি?

ইতিবাচক মানসিকতা নিয়েই ভারতকে নেতৃত্ব দিতে প্রস্তুত জসপ্রীত বুমরাহ। সঞ্জু স্যামসন ছন্দে নেই। এশিয়া কাপের আগে কাল তাঁকে আরেকবার দেখে নেওয়া হতে পারে। নজর থাকবে প্রসিদ্ধ কৃষ্ণর দিকেও। তিনিও চোট সারিয়ে মাঠে ফিরছেন। আয়ারল্যান্ড ইতিমধ্যেই আগামী বছরের টি ২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ভারতের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও আইরিশরা শক্তি যাচাই করবে।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন বা জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর বা শাহবাজ আহমেদ, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ- পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, ফিওন হ্যান্ড, জর্জ ডকরেল, মার্ক অ্যাডের, ব্যারি ম্যাককার্থি, জশ লিটল, বেন হোয়াইট।

খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই সিরিজ দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কের চ্যানেলে। জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+