Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেদার যাদবের দুরন্ত লড়াই সত্ত্বেও ৫ রানে ইডেন ম্যাচ হার টিম কোহলির

কেদার যাদবের অসাধারণ ৯০ রানের ইনিংস সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ৫ রানে হারতে হল ভারতকে।

কলকাতা, ২২ জানুয়ারি : কেদার যাদবের অসাধারণ ৯০ রানের ইনিংস সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ৫ রানে হারতে হল ভারতকে। এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩২১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩১৬/৯ অবস্থায় শেষ হয় ভারতের ইনিংস।

অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড করলেন বিরাট কোহলি

কেন নিয়মরক্ষার ম্যাচে ইডেন 'ফুল হাউস', ফাঁস করলেন সৌরভ নিজেই

এদিন ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে ইংল্যান্ড দারুণ শুরু করে।

কেদার যাদবের দুরন্ত লড়াই, ৫ রানে ইডেন ম্যাচ হার টিম কোহলির

জেসন রয় ৬৫ ও স্যাম বিলিংস ৩৫ রান করেন। ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ৯৮ রানে। এরপর ইনিংসকে টেনে নিয়ে যান ইয়ন মর্গ্যান। তিনি ৪৪ রানে আউট হন। এরপরে জোস বাটলার ১১ রান করলেও পরের দিকে বেন স্টোকস ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেন।

মঈন আলি (২ রান) এদিন ব্যর্থ হলেও শেষদিকে ক্রিস ওকস ১৯ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। শেষপর্যন্ত ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুতেই উইকেট পড়ে যায়। ১ রান করে আউট হন অজিঙ্ক রাহানে। এদিকে আর এক ওপেনার লোকেশ রাহুলও ১১ রানের বেশি করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে বিরাট কোহলি (৫৫ রান) যুবরাজ সিং (৪৫ রান) ইনিংসকে এগিয়ে নিয়ে যান। এদিন ফের একটি অনবদ্য অর্ধশতরান করেন কোহলি।

তবে এরপরে নেমে মহেন্দ্র সিং ধোনি ২৫ রান করে আউট হলেও হার্দিক পাণ্ড্যকে সঙ্গে নিয়ে কেদার যাদব ফের একবার ভারতের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে মিলে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন। পাণ্ড্য ৫৬ রানে আউট হলেও কেদার যাদব ৯০ রান করেন। যদিও শেষপর্যন্ত ভারতকে জিতিয়ে আসতে পারেননি তিনি।

শেষ ওভারে জেতার জন্য ১৬ রান প্রয়োজন ছিল ভারতের। প্রথম দুই বলে ক্রিস ওকসকে ৬ ও ৪ মারলেও পরের দুটি বলে কোনও রান না করতে পেরে ক্যাচ আউট হন যাদব। শেষপর্যন্ত ইংল্যান্ড ৫ রানে ম্যাচ জেতে। ভারত থামে ৩১৬ রানে।

সবমিলিয়ে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতল ভারত। ৩ ম্যাচে ২৩২ রান করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন কেদার যাদব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+