সামি-অশ্বিনের দাপটে প্রথম দিন শেষে সুবিধাজনক জায়গায় ভারত

শেষ হল এজবাস্টন টেস্টের প্রখম দিনের খেলা। প্রথম দিন শেষ ৮৮ ওভারে ইংল্যান্ডের রান ২৮৫/৯। প্রথম দিন শেষে কিছুটা হলেও ব্যাকফুটে টিম ইংল্যান্ড। যার নেপথ্যে ভারতীয় বোলিং অ্যাটাকের অবদান অনস্বীকার্য।

সামি-অশ্বিনের দাপটে প্রথম দিন শেষে সুবিধাজনক জায়গায় ভারত

এ দিন ভারতীয় পেস এবং স্পিন অস্ত্রের কাছেই পর্যদূস্থ হতে হল ব্রিটিশ ব্যাটসম্যানদের। ইংল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক জো রুট। অল্পের জন্য শতরান হাত ছাড়া করেন রুট। তাও কোনও ভুল শট খেলে নয়, কপাল খারাপ তাই বিরাট কোহলির থ্রোয়ে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় রুটকে।

রুট ছাড়াও বড় রান করে জনি বেয়াস্ট্রো। ৭০ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তরুণ ওপেনার কিয়েটন জেনিংসের ব্যাট থেকে আসে ৪২ রানের ইনিংস। এছাড়া ২১ রান করেন বেন স্টোকস।

উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচে রান পাননি অভিজ্ঞ ইংলিশ ব্যাটসম্যান অ্যালেস্টার কুক। মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রান পাননি ডেভিড মালানেও। ৮ রান করে আউট হন তিনি। শেষ উইকেটের জুটিতে যত বেশি রান তুলে নেওয়া যায় সেটাই এখন লক্ষ্য ইংল্যান্ডের।

২৪ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন স্যাম কুরান এবং রানের খাতা না খুলেই ব্যাটিং করছেন জেমস অ্যান্ডারসন।

ভারতের হয়ে এদিন দুরন্ত বোলিং করেন রবিচন্দ্রন অশ্বিন। এক মাত্র স্পিনার হিসেবে দলে সুযোগ পাওয়া অশ্বিন একাই নেন চার উইকেট। ২৫ ওভারে মাত্র ৬০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এর মধ্যে ছিল ৭টি মেডেন ওভার।

অশ্বিন ছাড়া এই ম্যাচে যিনি ভারতের হয়ে গুরুত্বপূর্ণ বোলিং করেন তিনি হলেন মহম্মদ সামি। দীর্ঘ দিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া সামি ফের একবার প্রমাণ করলেন কতটা গুরুত্বপূর্ণ তিনি টিম ইন্ডিয়ায়। ১৯ ওভারে ২টি মেডেন সহ ২টি উইকেট নেন সামি। ৬৪ রান দেন তিনি। এছাড়া ভারতের হয়ে একটি করে উইকেট পান উমেশ যাদব এবং ইশান্ত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+