কোহলি, পূজারার অর্ধশতরান, তৃতীয় টেস্টে চালকের আসনে ভারত
তৃতীয় টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে চালকের আসনে ভারত। এই অবধি ভারত ৩৬২ রানে এগিয়ে রয়েছে। অধিনায়ক বিরাট কোহলি ৫৪ ও চেতেশ্বর পূজারা ৫৬ রানে ক্রিজে রয়েছেন।
তৃতীয় টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে চালকের আসনে ভারত। এই অবধি ভারত ৩৬২ রানে এগিয়ে রয়েছে। অধিনায়ক বিরাট কোহলি ৫৪ ও চেতেশ্বর পূজারা ৫৬ রানে ক্রিজে রয়েছেন। এদিন আরও দুটি সেশন বাদে এখনও দুই দিনের খেলা বাকী রয়েছে। ফলে এই টেস্টে জেতার ব্যাপারে ভারত আশাবাদী হতেই পারে।

দ্বিতীয় দিন ইংল্যান্ডকে ১৬১ রানে গুটিয়ে দেওয়ার পরে ভারত দিনের শেষে ২ উইকেটে ১২৪ রানে শেষ করেছিল। শিখর ধাওয়ান ৪৪ ও কেএল রাহুল ৩৬ রান করে ফেরেন। সেখান থেকে এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে ২৯ ওভার খেলে কোহলি ও পূজারা ৭০ রান যোগ করেছেন। দুজনেই অর্ধশতরান পূর্ণ করে অপরাজিত রয়েছেন।
ইংল্যান্ডের হয়ে কোনও বোলার আপাতত সফল হননি। জেমস অ্যান্ডারসনের বলে পূজারার ক্যাচ দ্বিতীয় স্লিপে ফেলে দেন জস বাটলার। তাছাড়া ইংল্যান্ড সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।
ট্রেন্ট ব্রিজ টেস্টে জিতলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত কিছুটা লড়াই করার জায়গায় পৌঁছবে। ইতিমধ্যে পাঁচ টেস্টের সিরিজে ০-২ ব্যবধানে ভারত পিছিয়ে রয়েছে। এই টেস্ট জিতলে ফলাফল ১-২ হবে।
প্রথম ইনিংসে ভারতের হয়ে বিরাট কোহলি ৯৭ ও অজিঙ্ক রাহানে ৮১ রান করে দলকে ৩২৯ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১৬১ রানে গুটিয়ে যায়। হার্দিক পান্ডিয়া ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন। এছাড়া ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ ২টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications