চতুর্থ দিনে মাঠেই নামলেন না চোটে জর্জরিত ভারতীয় ওপেনার, করা হল স্ক্যান

চতুর্থ দিনে মাঠেই নামলেন না চোটে জর্জরিত ভারতীয় ওপেনার, করা হল স্ক্যান

চোটের আতঙ্ক পিছু ছাড়ছে না ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ চলার সময় ছোটখাটো হাসপাতালে পরিণত হয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও চোটে আতঙ্কে কেঁপে উঠল বিরাট কোহলি শিবির। শোনা যাচ্ছে যে ওপেনার শুভমান গিলের চোট এতটাই গুরুতর যে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ দিনে তিনি মাঠেই নামতে পারলেন না। পেলেন না জয়ের স্বাদও।

চতুর্থ দিনে মাঠেই নামলেন না চোটে জর্জরিত ভারতীয় ওপেনার, করা হল স্ক্যান

ভারতীয় ম্যানেজমেন্ট সূত্রে খবর, চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে শুভমান গিলে হাতে আঘাত লাগে। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকার সময় ইংল্যান্ড ব্যাটসম্যানের শপাটে শট গিলের বাঁ-হাতে ধাক্কা মারে। সেই অবস্থায় ফিল্ডিং করে যান ভারতীয় ওপেনার। কিন্তু খেলা শেষ হতেই গিলের হাতে যন্ত্রণা বাড়ে বলে জানানো হয়েছে। আঘাতের স্থান অনেকটা ফুলেছে বলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। গিলের হাতে স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্টের ওপর নির্ভর করছে, আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট গিল খেলতে পারবেন কিনা।

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় হাসিল করে সিরিজে সমতা ফেরায় বিরাট কোহলি শিবির। ভারতের হয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন রোহিত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল ও বিরাট কোহলি। ম্যাচে খুব একটা দাগ কাটতে না পারলেও ওপেনার হিসেবে আগামী ম্যাচে শুভমান গিলকেই দেখতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+