সৌরভ খেলেছিলেন, সেই কাউন্টিতেই এবার ডাক পেলেন ভারতীয় ব্যাটসম্যান

কাউন্টিতে খেলার সুযোগ পেলেন আরও এক ভারতীয় ব্যাটসম্যান। শ্রেয়স আইয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হলো ল্যাঙ্কাশায়ার। এই কাউন্টি দলের হয়ে রয়্যাল লন্ডন কাপে খেলতে দেখা যাবে মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়সকে।

সৌরভ খেলেছিলেন, সেই কাউন্টিতেই এবার ডাক পেলেন ভারতীয় ব্যাটসম্যান

শ্রেয়সের সঙ্গে চুক্তির কথা এদিন টুইটারে ঘোষণা করেছে ল্যাঙ্কাশায়ার। জুলাইয়ের ২২ তারিখ থেকে অগাস্টের ১৯ তারিখ অবধি চলবে ১৮টি দলের এই ওয়ান ডে টুর্নামেন্ট। ফলে টি ২০ বিশ্বকাপের আগে কাউন্টিতে খেলে নিজেকে প্রস্তুত রাখতে পারবেন শ্রেয়স। ভারতীয় দল ওই সময় ইংল্যান্ডেই থাকবে টেস্ট সিরিজ খেলার জন্য

শ্রেয়স হলেন ষষ্ঠ ভারতীয় যিনি ল্যাঙ্কাশায়ারে খেলার সুযোগ পেলেন। এই কাউন্টিতে এর আগে খেলেছেন ফারুখ ইঞ্জিনিয়ার, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, মুরলী কার্তিক ও দীনেশ মোঙ্গিয়া। ১৯৬৮ সালে ল্যাঙ্কাশায়ারে প্রথম খেলেন ফারুখ ইঞ্জিনিয়ার, তিনি বর্তমানে ল্যাঙ্কাশায়ারের ভাইস প্রেসিডেন্ট।

শ্রেয়স বলেন, পূর্বসূরীদের ঐতিহ্য বজায় রাখতে সবরকম চেষ্টা করব। আমি এই সুযোগ পেয়ে আনন্দিত ও গর্বিত। ওল্ড ট্র্যাফোর্ড একটি বিশ্বমানের আন্তর্জাতিক স্টেডিয়াম। সেখানে সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণের দিকেই তাকিয়ে রয়েছি। ১৫ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে পৌঁছে যাবেন শ্রেয়স এবং গোটা টুর্নামেন্টেই খেলবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি ২০ ম্যাচে ১২১ রান করেছেন শ্রেয়স। গড় ৪০.৩৩। ভালো ফর্ম ধরে রাখতে তিনি বদ্ধপরিকর তিন ম্যাচের একদিনের সিরিজেও। তারপর আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ২৬ বছরের শ্রেয়স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+