দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, প্রভাব পড়ল ভারত-ইংল্যান্ড সিরিজে

দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে সংক্রমণ বাড়ছে। আগেই ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ পুনের দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এবার টি ২০ সিরিজের বাকি তিনটি ম্যাচও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, প্রভাব ভারত-ইংল্যান্ড সিরিজে

টেস্ট সিরিজের পর প্রথম দুটি টি ২০ ম্যাচেও আমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অর্ধেক সংখ্যক আসনে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিসিআই। যদিও আজ রাতে বোর্ডের তরফে জানানো হয়েছে, টি ২০ সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। বোর্ডের তরফে বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ। গুজরাট সরকার ও স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গেও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।

বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে বিসিসিআই সবরকম ব্যবস্থা করতে বদ্ধপরিকর। ক্রিকেটপ্রেমী, দর্শক-সহ সকলের সুরক্ষা নিশ্চিত করতে কোনও আপোস করা হবে না। সেরা সুরক্ষারই বন্দোবস্ত করা হবে। তিনটি ম্যাচের টিকিট যাঁরা কেটেছিলেন সকলের টাকা ফেরত দেওয়া হবে বলেও বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই ৩১ মার্চ অবধি কিছু বিধিনিষেধও জারি করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে। প্রথমে পুনেতে ওয়ান ডে সিরিজ হওয়া নিয়েই সংশয় ছিল। যদিও তা দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। পরিস্থিতি কোন দিকে যাবে তা আগামী কয়েক দিনেই স্পষ্ট হবে। দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল-সহ সকলেই জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। ফলে সিরিজ বাতিলের সম্ভাবনা এখনই নেই। ওয়ান ডে সিরিজ শেষ হলে দর্শকশূন্য স্টেডিয়ামেই আইপিএল হবে বলে জানিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। তখন জানানো হয়েছিল, পরিস্থিতি বিবেচনা করে আইপিএলে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। যদিও সেই সম্ভাবনা ক্রমেই কমছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+