India vs Bangladesh: কানপুরেই জীবনের শেষ টেস্ট খেললেন শাকিব? কোহলির থেকে পেলেন বিরাট উপহার

ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেলন শাকিব আল হাসান। উপমহাদেশের অন্যতম সেরা অল-রাউন্ডার তিনি। চেয়েছিলেন ঘরের মাঠে জীবনের শেষ টেস্ট খেলতে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে শাকিবের বাংলাদেশের ফেরা প্রবল অনিশ্চিত। তাই সম্ভবত কানপুরে জীবেনের শেষ টেস্ট ম্যাচ খেলে নিলেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার। ম্যাচ শেষে 'বন্ধু' কোহলিংর থেকে পেলেন বিরাট উপহারও।

কান‌পুর টেস্ট ম্যাচ শেষের পর দেখা গেল অভিনব দৃশ্য। শাকিব আল হাসানের হাতে সই করা ব্যাট তুলে দিলেন কোহলি। বিরাট শুধু নামেই নয় তাঁর হৃদয়টাও যে কত বড় তার প্রমাণ কানপুরের মাঠে রাখলেন কোহলি। দ্বিতীয় ম্যাচ তথা সিরিজ জয়ের পর ভারতীয় দল সেলিব্রেশনে মেতে থাকলেও কোহলি চলে যান প্রতিপক্ষ শিবিরের বর্ষীয়ান ক্রিকেটারের কাছে। শাকিবের হাতে সই করা একটি ব্যাট তুলে দি‌লেন।

Shakib

বেশ কিছুক্ষণ একসঙ্গে কথা বললেন দুই দেশের দুই তারকা ক্রিকেটার। কিছুক্ষণ আগেই ২২ গজে লড়াই শেষ হয়েছে। ফলে মাঠের লড়াই ভুলে সৌজন্যের এক নজির রাখলেন শাকিব‌-বিরাট। প্রতিপক্ষ দলের ক্রিকেটারের থেকেই পেলেই উপহার। এরথেকে বড় পাওনা আর কী হতে পারে।

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে শাকিবের। কিন্তু তাঁকেই দেশ থেকে দূরে থাকতে হচ্ছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা চলছে। ফলে দেশে ফিরলেই তাঁর গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্তর্বর্তী সরকারের তরফে কোনও বাড়তি নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সম্ভবত সুযোগ পাবেন না শাকিব।


ফলে কানপুরই টেস্টে শাকিবের জন্য শেষ স্টেশন হয়ে থেকে গেল সম্ভবত। কিন্তু যে শাকিব ছিলেন দেশবাসীর কাছে আইকন। তিনিই এখন ভিলেন। রাজনীতিতে নাম লিখিয়ে সাংসদ হয়েছিলেন‌। কিন্তু দেশের রাজনীতির পালা বদল হতেই ভাগ্যও যেন বদলে গেল শাকিবের। তাই টেস্ট ফর্ম্যাট থেকে তাঁর বিদায়টাও বড্ড বেরঙিন হয়ে থাকল।

কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হলেন রবীন্দ্র জাজেদার বলে। শাকিব ৭১টি টেস্ট ম্যাচে ব্যাট হাতে করেছেন ৪৬০৯ রান। সর্বোচ্চ স্কোর ৫টি শতরান এবং ৩১টি অর্ধশতরান আছে। বোলার শাকিবও যথেষ্ট সফল। ৭১টি টেস্টে ২৪৬ উইকেট আছে তাঁর। এরমধ্যে পাঁচ উইকেট নিয়েছেন ১৯ বার। বাংলাদেশ ক্রিকেটে শাকিব অধ্যায় সমাপ্তির পথে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+