India vs Bangladesh: প্রয়োজন ৩৯ রান, দিল্লিতেই কোহলির রেকর্ড স্পর্শ করার হাতছানি সূর্যের সামনে

সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই বুধবার মহাষষ্ঠীর সন্ধ্যায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের। রাজধানীতে সিরিজ নিশ্চিত করেই নিজামের শহরে যেতে চাইছে ভারতীয় দল। দিল্লিতে বিরাট কোহলির রেকর্ড ভাঙার সুযোগ সূর্যকুমার যাদবের সাম‌নে।

বিরাট কোহলির শহরেই তাঁরই রেকর্ড ভাঙার হাতছানি সূর্যকুমার যাদবের সাম‌নে। দিল্লি মানেই কোহলির শহর। যদিও কয়েক মাস আগেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করায় এই সিরিজে খেলছেন না বিরাট। বর্তমান ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব আর মাত্র ৩৯ রান করলেই কোহ‌লির শহরেই বিরাট রেকর্ড স্পর্শ করবেন।

Suryakumar Yadav

টি২০ আন্তর্জাতিকে দ্রুততম ২৫০০ রান করার নিরিখে বিরাট কোহলিকে স্পর্শ করতে পারেন সূর্যকুমার। কোহলি ৭৩ ম্যাচে টি২০ আন্তর্জাতিকে ২৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। অন্যদিকে সূর্যকুমার ৭২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত করেছেন ২৪৬১ রান। আর ৩৯ রান করতে পারলেই ভারতীয় হিসেবে টি২০ আন্তর্জাতিকে দ্রুততম ২৫০০ রান করার নিরিখে কোহলির রেকর্ড স্পর্শ করবেন সূর্য।

এই তালিকায় শীর্ষে আছেন বাবর আজম। তিনি ৬৭ ম্যাচেই টি২০ আন্তর্জাতিকে ২৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। মহম্মদ রিজওয়ান ৭৬ ‌ম্যাচে টি২০ আন্তর্জাতিকে ২৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। দিল্লিতে আসার পরই সূর্যকুমার যাদবকে খোস মেজাজে দেখা যায়, টিম হোটেল ঢোকার সময় ভাংড়ার স্টাইলে নাচতেও দেখা যায় তাঁকে।

প্রথম ম্যাচে ময়াঙ্ক, নীতীশের অভিষেক হয়েছে এবার ফোকাসে হর্ষিত রানা। কারণ তিনিও ময়াঙ্কের মতোই এই সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছেন। কেকেআর তারকার এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হওয়া নিয়ে জল্পনা চলছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেটের চরিত্রের উপরই নির্ভর করছে উইনিং কম্বিনেশন ভাঙা হবে কিনা। হর্ষিত খেললে কাকে বসানো হবে সেটা নিয়েও চর্চা চলছে। দিল্লিতে জিতলে হায়দরাবাদে গিয়ে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকবে।

বিরাট কোহলির মতোই গৌতম গম্ভীরের নিজের শহর। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে প্রথম টি২০ আন্তর্জাতিক সিরিজ জয় গম্ভীরও সুনিশ্চিত করে ফেলতে চাইবেন নিজের শহরেই।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এখনও পর্যন্ত সাতটি টি২০ ম্যাচ হয়েছে। এরমধ্যে ভারত খেলেছে তিনটি ম্যাচে। এই তিনটি ম্যাচের মধ্যে ভারত একটি ম্যাচে জয় পেয়েছে। দুটি ম্যাচে হেরেছে। ২০১৯ সালে এখানেই বাংলাদেশের কাছে হারে ভারত। এখনও পর্যন্ত টি২০ আন্তর্জাতিকে বাংলাদেশের কাছে একটি ম্যাচেই হেরেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+