India vs Bangladesh: সেঞ্চুরি করে সমালোচনার জবাব দিলেন শুভমান, শাকিবদের বিরাট লক্ষ্যমাত্রা দিল ভারত

প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিকতা ‌নিয়ে প্রশ্ন কম নয়। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সব সমালোচনার জবাব দিলেন শুভমান গি‌ল। পন্থের পরই সেঞ্চুরিয়ান হলেন শুভমানও।

দ্বিতীয় দিনের শেষ বেলা থেকেই উইকেটে টিকে থেকে জমাট ইনিংস খেলার মনস্থির করেন গিল। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই অর্ধশতরান পূরণ করেন, উইকেটের একদিকে যখন আগ্রাসী মেজাজে খেলছিলেন পন্থ, তখন অন্যদিকে ধ্রুপদী ইনিংসে খেলায় মন‌ দেন গি‌ল। শেষ পর্যন্ত ১৬১ বলে শতরান করলেন গিল। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে উঠা যাবতীয় সমা‌লোচনাকে মাঠের বাইরে পাঠালেন গিল।

Shubman

শেষ পর্যন্ত ১৭৬ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন গিল। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং চারটি ছক্কা।ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছর টেস্ট সিরিজ শুরুর আগে গিলের ব্যাটিং গড় ছিল ৩০.৫৯। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টে তিনে নেমে ৯ ইনিংসে গিল করেন ৪৫২ রান। দুটি সেঞ্চুরি করেন। ব্যাটিং গড় ছিল ৫৬.৫০।

চেন্নাই টেস্টে গিল প্রথম ইনিংসে শূন্যে ফিরেছিলেন। এক ক্যালেন্ডার বছরে তিন বার ঘরের মাঠে টেস্টে শূন্যে আউট হওয়ার লজ্জার নজির গড়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য অনবদ্য ছন্দে ব্যাটিং করলেন। ২৬ বছর বয়সেই ১২টি আন্তর্জাতিক শতরান করে ফেললেন গিল। টেস্টে এই নিয়ে পঞ্চম শতরান করলেন গি‌ল। সেঞ্চুরি করেই নিজের পরিচিত স্টাইলে উদযাপন করলেন। সামনেই ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। সেখানে গি‌লের শতরান বাড়তি স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলার পরই ডিক্লেয়ার করে দেয় ভারত। রাহুল ২২ রানে অপরাজিত থাকেন। ৫১৪ রানে এগিয়ে ভারত। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলার পরই ডিক্লেয়ার করে দেয় ভারত। রাহুল ২২ রানে অপরাজিত থাকেন। ৫১৪ রানে এগিয়ে ভারত।

শনিবারের সকালটা ভারত শুরু করেছিল ৩ উইকেটে ৮১ রানে। দেখতে দেখতে লাঞ্চের আগে অবধি ৩ উইকেটে ২০৫ রান স্কোরবোর্ডে উঠেছিল টিম ইন্ডিয়ার। লাঞ্চের পর জোড়া শতরান হল। পন্থের পরই সেঞ্চুরি করলেন গিলও। যদিও গিলের শতরানের পর বেশিক্ষণ আর ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়নি ভারত। ম্যাচ বাঁচানোই এখন কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে, কারণ ৫১৪ রানের লিড নিয়ে নিয়েছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+