India vs Bangladesh: টেস্টে দুরন্ত কামব্যাক, শতরান করে প্রত্যাবর্তনের ম্যাচকে রঙিন করলেন ঋষভ পন্থ
কয়েক সপ্তাহ আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ঋষভ পন্থের টেস্ট কামব্যাক স্মরণীয় হতে চলেছে। দাদার কথাই অক্ষরে অক্ষরে মিলে গেল চেন্নাই টেস্টের তৃতীয় দিনে। দুর্ঘটনার পর প্রথম টেস্ট খেলতে নেমেই শতরান করলেন পন্থ। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে লাল বলের প্রত্যাবর্তনটা সোনালী অক্ষরে লিখে রাখলেন ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার।
প্রথম ইনিংসেও শুরুটা দারুণভাবেই করেছিলেন। ৩৯ রান করে প্রায় সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু ছন্দপতন হয়। ফলে বড় রান করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে আর কোনও ভুল করলেন না। সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট প্রত্যাবর্তনকে রূপকথায় সাজিয়ে রাখলেন পন্থ।

শনিবার চেন্নাইয়ে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত দ্বিতীয় ইনিংসে শতরানের মাধ্যমে টেস্ট প্রত্যাবর্তন উদযাপন করলেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। সেইসঙ্গে তার প্রথম ইনিংসের ব্যর্থতার হতাশাকে পিছনে ফেললেন। ১২৪ বলে শতরান পূর্ণ করলেন।
শনিবার শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন। প্রথমে অর্ধশতরান করেন। এটি ছিল
টেস্ট ক্রিকেটে পন্থের ১২তম অর্ধশতরান। দীর্ঘ দিনের ব্যবধানের পর টেস্ট খেলতে নেমে শতরান করলেন। তিনি তার ট্রেডমার্ক আক্রমণাত্মক স্টাইলে খেলে ৮৮ বলে ৫০ করেন। তারপর সাবালীল ভাবেই শতরান করলেন। শেষ পর্যন্ত ১০৯ রানে আউট হলেন।
পন্থের ১২৮ বলে ১০৯ রানের ইনিংস সাজানো ছিল ১৩টি চার এবং চারটি ছক্কা দিয়ে। লাল বলের ক্রিকেটের ম্যাচে কখনই আগ্রাসনকে থামাতেন না পন্থ। সেটা তাঁর আগের ম্যাচগুলিতেও দেখা গিয়েছিল। দুর্ঘটনার পর টেস্ট দলে ফিরে নিজের খেলার স্টাইলের কোনও পরিবর্তন করেননি পন্থ। শুরু থেকেই বাংলাদেশী বোলারদের উপর শাসন করতে শুরু করেন।
একইসঙ্গে ধোনির রেকর্ড স্পর্শ করলেন পন্থ। ভারতীয় উইকেট রক্ষক হিসেবে ধোনির ছিল ছয়টি শতরান(১৪৪ ইনিংসে)। ৫৮ ইনিংসেই মাহিরে রেকর্ড স্পর্শ করলেন পন্থ। ঋষভ যখন শতরান করলেন তখন বাউন্ডারির ধারে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা গেল কোহলিকে। তবে শতরানের পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। ১০৯ রান করেই মেহেদি হাসানের বলে আউট হলে। গোটা চিপক দাঁড়িয়ে অভিবাদন জানালো পন্থকে।
ঋষভ পন্থ ইজ ব্যাক! চিপক টেস্টে তরুণ উইকেটকিপার ব্যাটারের সেঞ্চুরি দেখে এ কথাই বলাই যায়। আগেই টি২০ এবং একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছিল, এবার লাল বলের আন্তর্জাতিক ম্যাচে স্বমহিমায় ফিরলেন। সামনে টিম ইন্ডিয়ার লম্বা টেস্ট সূচি, পন্থের ফর্ম কিন্ত স্বস্তি দেবে গম্ভীরকে।












Click it and Unblock the Notifications