Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India vs Bangladesh: দীর্ঘক্ষণ ব্যাটিং বিরাটের, পুরো দমে বোলিং বুমরাহের, রইল টিম ইন্ডিয়ার অনু্শী‌লনের সব আপেডট

ভারতীয় দলের মিশন এবার বাংলাদেশ। ইতিমধ্যেই চেন্নাইয়ে প্রথম টেস্টের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । চেন্নাইতে হবে প্রথম টেস্ট, এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কানপুরে। শাকিবদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য শুক্রবার থেকে শুক্রবার চেন্নাইতে শুরু হল ভারতের প্রস্তুতি শিবির।

শুক্রবার ক্লোজডোর অনুশীলন ছিল ভারতীয় দলের। ফলে অনুশী‌লন দেখা বা ছবি তোলা সংবাদ মাধ্যমের জন্য নিষিদ্ধ ছিল। শুক্রবার সাত সকালেই লন্ডন থেকে সরাসরি চেন্নাইতে আসেন বিরাট কোহলি। বৃহ্স্পতিবারই ভারতীয় দলের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা চেন্নাই চলে আসেন। পাঁচ দিন অনুশী‌লন করেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাট খেলতে নামবে ভারতীয় দল। শুক্রবার ছিল শিবিরের প্রথম দিন।

India

অনুশীলনে সবার নজর ছিল বিরাট কোহলির দিকে। কারণ দীর্ঘদিন পর টেস্টে খেলেত নামবেন তিনি। ঘরের মাঠে ইং‌ল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি পারিবারিক কারণে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, শুক্রবার বিরাট কোহলি নেটে প্রায় ৪৫ মিনিট ব্যাটিং করেছেন। এবং পেস আক্রমণের কাণ্ডারী জসপ্রীত বুমরাহ দীর্ঘ সময় ধরে বোলিং করেছেন।

সদ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ দল। ফলে তাদের হালকাভাবে ‌নেওয়ার কোনও জায়গা নেই। এই সিরিজের আগে বড় একটা ছুটি পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। যদিও এই দলের ৯ ক্রিকেটার দলীপের প্রথম ম্যাচ খেলেছেন। কিন্তু রোহিত, বিরাট, বুমরাহ অনেকটা সময়ের পর ম্যাচ খেলতে নামছেন।

প্রথম দিনের শিবিরে ছিলেন নতুন বোলিং কোচ মর্নি মরকেল এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। প্রথম দিনের প্র্যাকটিসের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। ছবির ক্যাপশনে লেখা হয়, 'কাউন্টডাউন শুরু। আকর্ষণীয় হোম সিরিজের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া।' সেই ছবিতে দেখা যায় গম্ভীর, তাঁর সাপোর্ট স্টাফ এবং রোহিতের কথা মনে দিয়ে শুনছে দলের ক্রিকেটাররা।

ঘরের মাঠে খেলতে নামছেন অশ্বিন। শুক্রবার জাতীয় দলের জার্সি পরা অশ্বিনের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে প্রীতি লেখেন, 'চেন্নাই, টেস্ট ম্যাচের অনুভূতি ফিরছে, তাই না?'
২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই মাঠে ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন অশ্বিন। ২৩.৬০ গড়ে সেই চার টেস্টে ৩০টি উইকেটও নিয়েছেন তারকা অফস্পিনার। ১০৩ রানে ৭ উইকেট এই মাঠে অশ্বিনের সেরা বোলিং ফিগার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+