Rishabh Pant: এভাবেও ফিরে আসা যায়! দুর্ঘটনা থেকে চিপকে টেস্ট শতরান‌, সময়ের আলোকে ফিরে দেখা পন্থের প্রত্যাবর্তন

কামব্যাকের আরও এক নাম ঋষভ পন্থ। আইপিএল, টি২০ আন্তর্জাতিক, ওডিআইয়ের পর বাংলাদেশ সিরিজে টেস্টেও দুর‌ন্ত প্রত্যাবর্তন ঘটালেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান। চিপকে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের কামব্যাকটা স্মরণীয় করে রাখলেন পন্থ।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার আগে পন্থ শেষ লাল বলের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ২৫ ডিসেম্বর। বাংলাদেশের বিরুদ্ধেই টেস্ট ম্যাচে মাঠে নেমেছি‌লেন। এরপর ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন পন্থ। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে পন্থ ২২ গজে আগেই ফিরেছিলেন স্বমহিমায়। তবে শনিবার শতরানের মধ্য দিয়ে প্রত্যাবর্তনের বৃত্তটা যেন পূরণ করলেন পন্থ।

Rishabh Pant

ক্যালেন্ডারের পাতা উল্টে দেখে নেওয়া যাক পন্থের প্রত্যাবর্তনের দিনলিপি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডের বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন পন্থ। প্রথমে তাঁকে উত্তরাখণ্ডের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনায় ঋষভের পা গুরুতরভাবে জখম হয়। ফলে তাঁর মাঠে ফেরা নিয়েই সংশয় তৈরি হয়। কিন্তু যাবতীয় অনিশ্চয়তা এবং প্রতিকূলতাকে পিছনে ‌ফেলে পন্থ মাঠে ফিরলেন, উইকেটের পিছেন দাস্তানা হাতে দাঁড়ালেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নিজের পায়ে হাঁটার ক্ষমতা ছিল না পন্থের। ভরসা ছিল ক্র্যাচ।

২০২৩ সালের আইপিএল, বর্ডার-গাভাসকর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এশিয়া কাপ থেকে একদিনের বিশ্বকাপ একের পর এক মেগা ইভেন্টে খেলতে পারেননি। তবে ২০২৩ সালের অগাস্ট মাস থেকে এনসিএতে ট্রেনিং করতে শুরু করেন।

২০২৪ সালের শুরু থেকেই পন্থ কবে মাঠে ফিরবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্টে তাঁর প্রত্যাবর্তন ঘটেনি। আসলে পন্থকে নিয়ে কোনও রকম বাড়তি ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

প্রতিযোগিতা মূলক ক্রিকেটে পন্থের প্রত্যাবর্তন হল আইপিএলের মঞ্চেই। ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৩ ম্যাচে ৪৪৬ রান করেন পন্থ। সর্বোচ্চ ৮৮ রান । এরপর পন্থের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হল সরাসরি টি২০ বিশ্বকাপের মঞ্চে। টি২০ বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিটি ম্যাচ খেলেন পন্থ। ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যও হন।

টি২০ আন্তর্জাতিকের পর শ্রীলঙ্কাকে ওডিআই ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটে পন্থের। তবে লাল বলের আন্তর্জাতিকে ফিরতে সময় লাগলও বেশ কিছু দিন। ৬৩২ দিন চিপকে টেস্ট খেলতে নামেন। ম্যাচের তৃতীয় দিনে শতরান করে প্রত্যাবর্তনকে রাজকীয় করে রাখলেন পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+