ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট সরেই গেল ধরমশালা থেকে, কোন জায়গা বেছে নিল বিসিসিআই?

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট সরে গেল ধরমশালা থেকে। মাঠ আন্তর্জাতিক খেলার পক্ষে এখনও উপযুক্ত নয়। সংস্কার কাজ চলছে। ইন্দোর বা রাজকোটে সরতে পারে টেস্ট ম্যাচটি।

বর্ডার-গাভাসকর ট্রফির ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট দিল্লিতে শুরু ১৭ ফেব্রুয়ারি। এরপর মার্চের ১ তারিখ থেকে হবে তৃতীয় টেস্ট। সেই টেস্টটি ধরমশালাতে হচ্ছে না। যে কদিন বাকি রয়েছে তার মধ্যে টেস্ট খেলার উপযুক্ত ব্যবস্থাপনা এইচপিসিএ স্টেডিয়ামে তৈরি করা সম্ভব নয়। বিসিসিআইয়ের বিশেষজ্ঞরা স্টেডিয়াম ঘুরে দেখে তেমনটাই জানিয়েছেন।

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট সরেই গেল ধরমশালা থেকে

ধরমশালায় বৃষ্টির পরও যাতে দ্রুত খেলা আয়োজন করা যায় সেজন্য এইচপিএ স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। পিচ ও আউটফিল্ড নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। তবে আউটফিল্ডের বেশ কয়েকটি জায়গা এখনও আন্তর্জাতিক খেলার উপযুক্ত জায়গায় পৌঁছয়নি। ২০১৭ সালে ধরমশালায় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছি। সেখানে একদিকে যেমন নতুন তৈরি হওয়া পিচে খেলা হওয়ার সম্ভাবনা ছিল, তেমনই হাইভোল্টেজ টেস্টকে ঘিরে গতি পেত পর্যটনক্ষেত্রও। যদিও দীর্ঘদিন খেলা না হওয়ায় পিচ কেমন আচরণ করতো সেটা নিয়েও জল্পনা চলছিল। অবশেষে কোনও ঝুঁকি নেওয়ার পথে হাঁটল না বিসিসিআই।

সংস্কার কাজ চলায় এবার ঘরোয়া ক্রিকেট হিমাচল প্রদেশ দল এই স্টেডিয়ামে খেলতে পারেনি। জানা গিয়েছে, তৃতীয় টেস্টের আগে স্টেডিয়ামের প্রস্তুতি খতিয়ে দেখতে বিসিসিআই বিশেষজ্ঞদের দল পাঠিয়েছিল ধরমশালায়। তাঁদের রিপোর্ট পেয়েই টেস্ট সরানোর বিষয়টি চূড়ান্ত করেছে বিসিসিআই। এখানে ২০১৭ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের পর আর কোনও টেস্ট ম্যাচ হয়নি ২০২০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের আন্তর্জাতিক হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারি এখানে ভারত-শ্রীলঙ্কা টি ২০ সিরিজের ২টি ম্যাচ হয়েছিল। তারপরই সংস্কারের কাজ শুরু হয়। যা এখনও শেষ হয়নি। এরই মধ্যে ধরমশালায় কয়েক দিন বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফলে সংস্কারের কাজ ব্যাহত হতে পারে।

একদিকে পিচের কাছে আউটফিল্ডের কিছু জায়গা নিয়ে যেখানে অসন্তোষ ব্যক্ত করেছেন বিসিসিআইয়ের প্রতিনিধিরা, তেমনই গত এক বছরে সেখানে কোনও খেলাও হয়নি। ফলে পিচের চরিত্র নিয়েও সংশয় ছিলই। ২০১৭ সালে ধরমশালাতেই ভারত অজিদের ৮ উইকেট হারিয়ে সিরিজ জয় সম্পন্ন করেছিল। নাগপুরে প্রথম টেস্ট জিতেছে ভারত। দিল্লিতেও জিতে গেলে ধরমশালাতেই সিরিজ পকেটে পুরে ফেলার হাতছানি ছিল। কিন্তু সেটা হচ্ছে না।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট কোথায় হবে তা নিয়ে জল্পনা চলছে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে উঠে আসছে ইন্দোর, রাজকোট, বিশাখাপত্তনম, মুম্বই ও বেঙ্গালুরুর নাম। যদিও দৌড়ে ইন্দোর ও রাজকোটই বাকি নামগুলির তুলনায় এগিয়ে রয়েছে বলে বোর্ডসূত্রে খবর। ইন্দোরে আজই শেষ হয়েছে রঞ্জি সেমিফাইনাল। রাজকোটেও তৃতীয় টেস্ট হওয়ার সম্ভাবনা ভালোই। কেন না, চতুর্থ টেস্টটি হবে আমেদাবাদে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+