শুধু উচ্চমানের অধিনায়কই নন, বড় মনের মানুষও রাহানে, কোন ঘটনায় প্রমাণ দিলেন অজিঙ্ক
শুধু উচ্চমানের অধিনায়কই নন, বড় মনের মানুষও রাহানে, কোন ঘটনায় প্রমাণ দিলেন অজিঙ্ক
ভারতের অস্ট্রেলিয়া বধের পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড্রিং দুই শব্দ। 'ক্যাঙারু বধ', ভারতীয় ক্রিকেট ফ্যানেরা এই দুই শব্দ নিয়ে নানা পোস্ট করছেন। আর এই নিয়ে আপত্তি জানালেন অজিভূমে ভারতের অস্থায়ী অধিনায়ক অজিঙ্ক রাহানে।

হাসপাতালে পরিণত হওয়া দল নিয়ে, অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে ঘরে ফিরেছে ভারত। এরপর ভারতীয় দলের ক্রিকেটারদের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানে যে অ্যাপার্টমেন্টে থাকেন। সেখানে তাঁকে ভপু বাজিয়ে, পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে একেবারে রাজার রাজ্য জিতে ফেরার মতো করে ভক্তরা স্বাগত জানিয়েছেন। সিরাজ থেকে শার্দুল, পন্থ থেকে নটরাজনদের নিয়েও ফ্যানদের উচ্ছ্বাস ফুটে উঠেছে।
ঐতিহাসিক সিরিজ জয়ে রাহানে বাড়ি ফিরতেই তার জন্যে আবার কেক কাটার ব্যবস্থা করা হয়। তবে অজিঙ্ক রাহানে এই কেক কাটায় আপত্তি জানান।

আসলে, সিরিজ জয়ের সেলিব্রেশনে ক্যাঙারুর আকৃতির কেক কাটার জন্য আনা হয়েছিল। ক্যাঙারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। সেই কারণেই বিপক্ষের অসম্মান হওয়ার সম্ভাবনা ছিল।
আর এই কারণে, রাহানে নম্রভাবে সেই কেক কাটতে অস্বীকার করেন। শুধু ক্যাঙারু কেক না কাটাই নয়, সোশ্যাল মিডিয়ায় ক্যাঙারু বধ বিভিন্ন ভাইরাল পোস্ট চলছে, যাতে রাহানে খুশি নন।
আসলে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানোর বিষয়টাকে ঠিক বধ বা নিধন হিসাবে দেখতে রাজি নন অজিঙ্ক। ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজকে কোনও যুদ্ধ নয়, শুধুমাত্র খেলার প্রতিযোগিতা হিসেবেই রাহানে দেখতে চেয়েছেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications