বিরাট কোহলিকে 'ক্লাসলেস' তকমা দিয়ে আক্রমণ অজি মিডিয়ার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ ২-১ জেতার পরই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়া আর বন্ধু নয়। আর সেই মন্তব্যের পর ফের এবার অস্ট্রেলিয়া মিডিয়ার আক্রমণের মুখে পড়তে হল কোহলিকে।
সিডনি, ২৯ মার্চ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ ২-১ জেতার পরই বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়া আর বন্ধু নয়। আর সেই মন্তব্যের পর ফের এবার অস্ট্রেলিয়া মিডিয়ার আক্রমণের মুখে পড়তে হল কোহলিকে। এবার একেবারে 'ক্লাসলেস' ও শিশুসুলভ ক্রিকেটারের তকমা দিল অস্ট্রেলিয়ার মিডিয়া।
সিডনির ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, "সিরিজয় জয়ের পর বিরাট কোহলি হাত মেলালেন এবং পরের সিরিজের জন্য প্রস্তুত হলেন ঠিকই কিন্তু তাঁর আচরণ বড়ই শিশুসুলভ।" এমনকী তাঁকে 'ইগোমেনিয়াক' (যাদের মাত্রাতিরিক্ত অহমিকা থাকে) বলা হয়।

আর একটি সংবাদপত্রের শিরোনামে বলা হয়েছে, "বিয়ারগেট : কোহলির সাম্প্রতিকতম আভিজাত্যহীন কাণ্ড"। আসলে গতকাল সিরিজ ভারতের কাছে হারার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক ভারতীয় দলকে একসঙ্গে বিয়ার পানের প্রস্তাব দিয়েছিল ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আর তারই জেরে এই শিরোনাম।
স্টিভ স্মিথের সঙ্গে কোহলির তুলনা টেনে রাসেল গোল্ড নামে জনৈক অজি সাংবাদিক লেখেন, বিরাট কোহলির করণীয় ছিল শুধু ক্ষমা প্রার্থনা। কোহলি করেননি, স্টিভ স্মিথ করেছেন।
উল্লেখ্য, মুরলী বিজয়ের ধরা একটি ক্যাচে বল মাটিতে ঠেকে যায় বলে ব্যাটসম্যানকে নটআউট দেওয়া হয়েছিল। তখন স্টিভ স্মিথ মুরলী বিজয়কে অত্যন্ত কুৎসিৎ ভাষায় আক্রমণ করেন। যদিও পরে তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এই প্রসঙ্গ টেনেই কোহলিকে আক্রমণ করেন ওই সাংবাদিক।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications