SA vs IND: দক্ষিণ আফ্রিকায় টি২০ সিরিজ জয়ের আশা জাগাল ভারত, ভুবনেশ্বরকে টপকে গেলেন অর্শদীপ

SA vs IND: সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে দাপুটে জয় ছিনিয়ে নিল ভারত। মার্কো জানসেনের ঝোড়ো অর্ধশতরানেও শেষরক্ষা হলো না প্রোটিয়াদের।

১১ রানে জিতে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের ভারত। শুক্রবার সিরিজ জয়ের লক্ষ্যে জোহানেসবার্গে নামবে মেন ইন ব্লু।

SA vs IND

২২০ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ১৫ বলে ২০ রান করে অর্শদীপ সিংয়ের শিকার হন। এই উইকেটটি তুলে নিয়ে টি২০ আন্তর্জাতিকে ভুবনেশ্বর কুমারের নজির স্পর্শ করেন অর্শদীপ।

ভুবনেশ্বরের ৮৭টি টি২০ আন্তর্জাতিকে ৯০ উইকেট রয়েছে। অর্শদীপের ৯০ উইকেট এলো ৫৯তম ম্যাচে। এদিন অর্শদীপ প্রথম ওভার করার পরেই মাঠে পোকার (Flying Ants) দাপটে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।

রিজা হেন্ডরিকস ১৩ বলে ২১ রানে বরুণ চক্রবর্তীর শিকার। ট্রিস্টান স্টাবস (১২ বলে ১২) অক্ষর প্যাটেলের শিকার। অধিনায়ক এইডেন মার্করাম ১৮ বলে ২৯ করে বরুণের দ্বিতীয় শিকার হলে প্রোটিয়াদের ১০ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৪।

ষোড়শ ওভারের পঞ্চম বলে ১৪২ রানে পড়ে পঞ্চম উইকেট। হার্দিক পাণ্ডিয়ার বলে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড মিলার (১৮ বলে ১৮)। ১৭.৪ ওভারে দলের ১৬৭ রানে আউট হন হেইনরিখ ক্লাসেন। তিনি ১টি চার ও চারটি ছয় মেরে ২২ বলে ৪১ করেন।

ক্লাসেনকে ফিরিয়েই ভুবিকে পিছনে ফেলে দিলেন অর্শদীপ। ক্লাসেন টি২০ আন্তর্জাতিকে তাঁর ৯১তম শিকার। এরপর মরিয়া লড়াই চালাতে থাকেন সাতে নামা জানসেন। তিনি শেষ ওভারে আউট হন ১৭ বলে ৫৪ রান করে। মেরেছেন চারটি চার ও পাঁচটি ছয়।

দক্ষিণ আফ্রিকা শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে। জেরাল্ড কোয়েটজি ২ ও আন্ডিল সিমেলেন ৫ রানে নট আউট থাকেন। অর্শদীপ তিন উইকেট নিলেন ৪ ওভারে ৩৭ রান খরচ করে। টি২০ আন্তর্জাতিকে ভারতের হয়ে সর্বাধিক উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল (৯৬)। তাঁর রেকর্ড ভাঙাই অর্শদীপের (৯২ উইকেট) পরের লক্ষ্য।

বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৫৪ রান দিয়ে ২ উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৫০ ও অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৯ রান খরচ করে পেলেন ১টি করে উইকেট। চার ওভারে ৩৩ রান দিয়ে উইকেট পাননি বরুণ চক্রবর্তী।

এর আগে, টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে টি২০ আন্তর্জাতিকের বিশ্বজয়ীরা তোলে ২১৯ রান। তিনে নেমে তিলক বর্মা ৫৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন, ৮টি চার ও সাতটি ছয়ের সাহায্যে। তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৫০ করেন ওপেনার অভিষেক শর্মা।

সঞ্জু স্যামসন টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন। সূর্যকুমার যাদব ৪ বলে ১, হার্দিক পাণ্ডিয়া ১৬ বলে ১৮, রিঙ্কু সিং ১৩ বলে ৮ ও রামনদীপ সিং ৬ বলে ১৫ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। কেশব মহারাজ ও আন্ডিল সিমেলেন ২টি করে এবং মার্কো জানসেন ১টি উইকেট দখল করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+