ভারত-শ্রীলঙ্কা সিরিজ কবে শুরু জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ
ভারত-শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক সিরিজ ১৩ জুলাইয়ের পরিবর্তে শুরু হবে ১৮ জুলাই থেকে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, টি ২০ সিরিজ ২১ জুলাইয়ের পরিবর্তে শুরু হবে ২৫ জুলাই থেকে।

একদিনের সিরিজের ম্যাচগুলি হবে জুলাইয়ের ১৮, ২০ ও ২৩ তারিখ। ২৫, ২৭ ও ২৯ জুলাই হবে টি ২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি। শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ভিডিও অ্যানালিস্ট জিটি নিরোশন ডেল্টা প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হতেই এই সিদ্ধান্ত। শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কথা হয়েছে বিসিসিআই সচিব জয় শাহের।












Click it and Unblock the Notifications