India vs Australia: শুভমান-শ্রেয়সের সেঞ্চুরি, রাহুল-সূর্যর অর্ধশতরান, অস্ট্রেলিয়াকে ৪০০ রানের টার্গেট দিল ভারত

India vs Australia: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার সামনে ৪০০ রানের টার্গেট দিল ভারত। শুভমান গিল ও শ্রেয়স আইয়ার হাঁকালেন শতরান।

মোহালির পর আজও অর্ধশতরান এলো লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। রাহুল তাকিয়ে ছিলেন মিডল অর্ডারের দিকে, যা আজকের পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হলো।

India vs Australia: শুভমান-শ্রেয়সের সেঞ্চুরি, রাহুল-সূর্যর অর্ধশতরান

২০১১ সালের ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে ৪১৮ রান তুলেছিল মেন ইন ব্লু। অধিনায়ক হিসেবে সেই ম্যাচে ১৪৯ বলে ২১৯ করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। আজ ভারত তুলল ৫ উইকেটে ৩৯৯ রান। এক রান হলে সপ্তমবারের জন্য ওডিআইয়ে ৪০০ রান করতে পারতো ভারত। ওডিআইয়ে চারশোর উপর রান উঠেছে মোট ২৪ বার।

India vs Australia: শুভমান-শ্রেয়সের সেঞ্চুরি, রাহুল-সূর্যর অর্ধশতরান

শুভমান গিল ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৯৭ বলে ১০৪ রান করেন। শ্রেয়স আইয়ার ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৯০ বলে ১০৫ রান করেন। শ্রেয়স ও গিল দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রান যোগ করেন। অধিনায়ক লোকেশ রাহুল তিনটি করে চার ও ছয় হাঁকিয়ে ৩৮ বলে ৫২ করে সাজঘরে ফেরেন। ২টি করে চার ও ছয় মেরে ১৮ বলে ৩১ ঈশান কিষাণের।

সূর্যকুমার যাদব ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। বিশ্বকাপের আগে ওডিআই ফরম্যাটে তিনি ছন্দে ফেরায় স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। সূর্য আজ ওডিআই কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রানও করলেন। ৬টি করে চার ও ছয়ের সাহায্যে তিনি ছয় নম্বরে নেমে করলেন ৩৭ বলে অপরাজিত ৭২। ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

ক্যামেরন গ্রিন ২টি উইকেট পেলেও ১০ ওভারে দিলেন ১০৩ রান। জশ হ্যাজলউড ১০ ওভারে ৬২, শন অ্যাবট ১০ ওভারে ৯১ ও অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬৭ রান দিয়ে একটি করে উইকেট নেন। অভিষেক ম্যাচে স্পেনসার জনসন ৮ ওভারে ৬১ রান দিয়ে উইকেট পাননি। ম্যাথু শর্ট ২ ওভারে ১৫ রান খরচ করেন, তিনিও উইকেট ঝুলিতে পুরতে পারেননি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই ভারতের সর্বাধিক স্কোর। এই নিয়ে ২৫ বার কোনও ওডিআই ইনিংসে চারশোর বেশি রান উঠল। তার মধ্যে ভারত চারশো পার করল ৭ বার। অস্ট্রেলিয়া ওডিআইয়ে ৪০০-র উপর রান তুলেছে ২ বার। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ উইকেটে ৪৩৪ তুলে হেরেছিল।

এ ছাডা ২০১৫ সালের বিশ্বকাপে পারথে আফগানিস্তানের বিরুদ্ধে করেছিল ৬ উইকেটে ৪১৭। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বাধিক রান ৪ উইকেটে ৩৮৯, ২০২০ সালের সিডনিতে। ফলে বোঝাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ হারার পর ভারতে সিরিজ খোয়ানো রোখার চ্যালেঞ্জ বড়ই কঠিন অজিদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+