ফাইনালের টিকিট পকেটে টিম ইন্ডিয়ার, ফর্মে ফিরলেন রোহিত
শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। ফর্মে ফিরলেন রোহিত শর্মা।
বুধবারের ম্যাচ জিতে প্রাথমিক পর্বে তিনটি ম্যাচ জয়ের সুবাদে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট নিশ্চিত করে নিল রোহিতের টিম ইন্ডিয়া।

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতীয় ওপেনাররা ধামাল দেখালেন। এদিনের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। মাত্র ৯.৫ ওভারেই ৭০ রান তুলে ফেলেন রোহিত ও শিখর জুটি। এদিন শুরু থেকেই বাংলাদেশী বোলারদের বিরুদ্ধে হাত খুলে খেলছিলেন দুই ভারতীয় ওপেনার। মাত্র ২৭ বলে ৩৫ রানে করে আউট হয়ে যান তিনি। অন্যদিকে যে রোহিতের মধ্যে ফর্মের ঝলকানি দেখা যাচ্ছিল না। এদিন তিনিও রানের মধ্যে ফিরলেন।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Bangladesh have won the toss and will bowl first. One change for <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> - Siraj in place of Unadkat <a href="https://t.co/ydJa8WHli0">pic.twitter.com/ydJa8WHli0</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/973907536276525058?ref_src=twsrc%5Etfw">March 14, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>৬১ বলে ৮৯ রান করেন তিনি। এদিনের রোহিতের ইনিংস সাজানো ছিল ৫ টি চার ও ৫ টি ছয় দিয়ে। রান পেলেন সুরেশ রায়নাও। তিনিও ৪৭ রান করেন। ২০ ওভারে ৩উইকেটে ১৭৬ রান করেন।
এদিকে রান তাড়া করতে নেমে বাংলাদেশ কখনই স্বছন্দ্য হয়নি। দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম এবশ্য একটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। ৫৫ বলে ৭২ রান করেন তিনি। কিন্তু বাকি সঙ্গীদের থেকে সাহায্য পেলেন না তিনি। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করে শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস। ভারতের হয়ে সফলতম বোলার ওয়াশিংটন সুন্দর। তিনি ৩ উইকেট নেন।
ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এদিনের ম্যাচ জিতে প্রাথমিক পর্বে তিনটি ম্যাচ জয়ের সুবাদে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিল রোহিতের টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications