ENG vs IND: চতুর্থ দিন প্রথম সেশনে চার উইকেট হারাল ভারত

ENG vs IND: চতুর্থ দিন প্রথম সেশনে চার উইকেট হারাল ভারত

এজবাস্টন টেস্টে চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ৩৬১ রানে এগিয়ে ভারত। বার্মিংহামে এই পঞ্চম টেস্টে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় দল। ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা ভারত এই টেস্ট জিতলে বা ড্র করলেই সিরিজ চ্যাম্পিয়ন। অন্য দিকে, ঘরের মাঠে সিরিজ জয়ের লজ্জা এড়াতে জিততেই হবে ইংল্যান্ডকে।

ENG vs IND: চতুর্থ দিন প্রথম সেশনে চার উইকেট হারাল ভারত

তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১২৫/৩। ক্রিজে ব্যাটিং করছিলেন চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ। কিন্তু এ দিন প্রথম সেশনে চারটি উইকেট হারায় ইংল্যান্ড। ৫০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষে ড্রেসিং রুমে ফেরা চেতেশ্বর পূজারা করেন ৬৬ রান। প্রথম ইনিংসে দুরন্ত শতরান করা ঋষভ পন্থ ৫৭ রান করে আউট হয়েছেন। ১৯ রানে আউট হয়েছেন শ্রেয়স আইয়ার। বোলিং অলরাউন্ডার হিসেবে খেলা শার্দূল ঠাকুরের ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। ক্রিজে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা (১৭*) এবং মহম্মদ শামি (১৩*)।

ইংল্যান্ড যে চারটি উইকেট এই সেশনে পেয়েছে তার মধ্যে প্রথম উইকেটটি পান স্টুয়ার্ট ব্রড। তিনি ৬৬ রানে ব্যাটিং করা পূজারাকে ড্রেসিং রুমের রাস্তা দেখান। এই সেশনে দুইটি উইকেট পেয়েছেন ম্যাটি পটস। শ্রেয়স আইয়ার এবং শার্দূল ঠাকুরকে আউট করেছেন পটস। ঋষভ পন্থকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন জ্যাক লিচ। এই ম্যাচে এখনও পর্যন্ত লিচের এটাই প্রথম উইকেট। ড্র করলে সিরিজ জয়ের সুযোগ থাকলেও ভারত চেষ্টা করবে এই ম্যাচ জিততে। অধিনায়কের অভিষেকেই টেস্ট জেতার নজিরও গড়বেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮৪ রানে গুটিয়ে গেলেও তাদের ঘরের মাঠে ইংরেজ দলকে কোনও ভাবেই ৪৫০ রানের কম টার্গেট দেওয়া ঠিক হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+